Matthew 28:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা সেই টাকা নিয়ে, যেমন শিক্ষা পেল, তেমনি কাজ করলো। আর ইহুদীদের মধ্যে সেই জনরব রটে গেল, তা আজ পর্যন্ত রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এই কাহিনি ব্যাপকরূপে ইহুদিদের মধ্যে রটিয়ে দেওয়া হল, যা আজও পর্যন্ত প্রচলিত আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা সেই টাকা লইয়া, যেরূপ শিক্ষা পাইল, সেইরূপ কার্য্য করিল। আর যিহূদীদের মধ্যে সেই জনরব রটিয়া গেল, তাহা অদ্য পর্য্যন্ত রহিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা সেইটাকা নিয়ে তাদের য়েমন বলতে শেখানো হয়েছিল তেমনই বলল৷ ইহুদীদের মধ্যে আজও এই গল্পটাই প্রচলিত আছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন তারা সেই টাকা নিল এবং তাদের যেমন নির্দেশ দাও য়া হয়েছিল, তারা সেইরকম কাজ করল। আর যিহূদীদের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ল, যা আজও তাদের মধ্যে প্রচলিত আছে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা সেই টাকা লইয়া, যেরূপ শিক্ষা পাইল, সেইরূপ কার্য করিল। আর যিহূদীদের মধ্যে সেই জনরব রটিয়া গেল, তাহা অদ্য পর্যন্ত রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পাহারাদারেরা সেই টাকা নিল এবং তাদের যেমন বলা হয়েছিল তেমনই বলল। আজও পর্যন্ত সেই কথা যিহূদীদের মধ্যে ছড়িয়ে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পাহারাদারেরা সেই টাকা নিল এবং তাদের যেমন বলা হয়েছিল তেমনই বলল। আজও পর্যন্ত সেই কথা ইহুদীদের মধ্যে ছড়িয়ে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা টাকা নিয়ে ওদের নির্দেশমত কাজ করল। তাই এই রটনা আজও ব্যাপকভাবে ইহুদীদের মধ্যে প্রচলিত আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সেই টাকা নিয়ে তাদের যেমন বলতে শেখানো হয়েছিল তেমনই বলল৷ ইহুদীদের মধ্যে আজও এই গল্পটাই প্রচলিত আছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা সেই টাকা নিল এবং তাদের যেমন নির্দেশ দেওয়া হয়েছিল, তারা সেই রকম কাজ করল। আর ইহুদীদের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ল, যা আজও তাদের মধ্যে প্রচলিত আছে।