Matthew 28:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এগার জন সাহাবী গালীলে ঈসার নির্ধারিত পর্বতে গমন করলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সেই এগারোজন শিষ্য গালীলের সেই পর্বতে গেলেন, যেখানে যীশু তাদের যেতে বলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে একাদশ শিষ্য গালীলে যীশুর নিরূপিত পর্ব্বতে গমন করিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এবার সেই এগারো জন শিষ্য গালীলে ফিরে গিয়ে যীশু তাঁদের য়েমন বলেছিলেন সেই মতো সেই পর্বতে গেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে এগারো জন শিষ্য গালীলে যীশুর আদেশ অনুযায়ী সেই পর্ব্বতে গেলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে একাদশ শিষ্য গালীলে যীশুর নিরূপিত পর্বতে গমন করিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু গালীলের যে পাহাড়ে শিষ্যদের যেতে বলেছিলেন সেই এগারোজন শিষ্য তখন সেই পাহাড়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা গালীলের যে পাহাড়ে সাহাবীদের যেতে বলেছিলেন সেই এগারোজন সাহাবী তখন সেই পাহাড়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাঁর এগারোজন শিষ্যকে যে গালীল পর্বতে যাবার নির্দেশ দিয়েছিলেন, সেখানে তাঁরা চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবার সেই এগারো জন শিষ্য গালীলে ফিরে গিয়ে যীশু তাঁদের যেমন বলেছিলেন সেই মতো সেই পর্বতে গেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে এগারো জন শিষ্য গালীলে যীশুর আদেশ অনুযায়ী সেই পর্বতে গেলেন,