Matthew 28:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, মহা-ভূমিকমপ হল; কেননা প্রভুর এক জন ফেরেশতা বেহেশত থেকে নেমে এসে সেই পাথরখানি সরিয়ে দিলেন এবং তার উপরে বসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে এক প্রচণ্ড ভূমিকম্প হল, কারণ প্রভুর এক দূত স্বর্গ থেকে নেমে এলেন। তিনি সমাধির কাছে গিয়ে সেই পাথরটি গড়িয়ে দিলেন ও তাঁর উপরে বসলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, মহা-ভূমিকম্প হইল; কেননা প্রভুর এক দূত স্বর্গ হইতে নামিয়া আসিয়া সেই পাথরখানা সরাইয়া দিলেন, এবং তাহার উপরে বসিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন হঠাত্ ভীষণ ভূমিকম্প হল, কারণ প্রভুর একজন স্বর্গদূত স্বর্গ থেকে নেমে এসে সেই পাথরখানা সমাধিগুহার মুখ থেকে সরিয়ে দিলেন ও তার ওপরে বসলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর দেখ, সেখানে মহা ভূমিকম্প হল, কারণ প্রভুর এক দূত স্বর্গ থেকে নেমে এসে সেই পাথরটা সরিয়ে দিলেন এবং তার উপরে বসলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, মহা-ভূমিকম্প হইল; কেননা প্রভুর এক দূত স্বর্গ হইতে নামিয়া আসিয়া সেই পাথরখানি সরাইয়া দিলেন, এবং তাহার উপরে বসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন হঠাৎ ভীষণ ভূমিকম্প হল, কারণ প্রভুর একজন দূত স্বর্গ থেকে নেমে আসলেন এবং কবরের মুখ থেকে পাথরখানা সরিয়ে দিয়ে তার উপর বসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন হঠাৎ ভীষণ ভূমিকমপ হল, কারণ মাবুদের একজন ফেরেশতা বেহেশত থেকে নেমে আসলেন এবং কবরের মুখ থেকে পাথরখানা সরিয়ে দিয়ে তার উপর বসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন সময়ে হঠাৎ প্রবল ভূমিকম্প হল-প্রভুর এক দূত স্বর্গ থেকে নেমে এসে সমাধির পাথর সরিয়ে তার উপর বসলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন হঠাৎ‌ ভীষণ ভূমিকম্প হল, কারণ প্রভুর একজন স্বর্গদূত স্বর্গ থেকে নেমে এসে সেই পাথরখানা সমাধিগুহার মুখ থেকে সরিয়ে দিলেন ও তার ওপরে বসলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, সেখানে মহা ভূমিকম্প হল, কারণ প্রভুর এক দূত স্বর্গ থেকে নেমে এসে সেই পাথরটা সরিয়ে দিলেন এবং তার উপরে বসলেন।