Matthew 28:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই ফেরেশতা স্ত্রীলোক কয়টিকে বললেন, তোমরা ভয় করো না, কেননা আমি জানি যে, তোমরা ক্রুশে হত ঈসার খোঁজ করছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্বর্গদূত সেই মহিলাদের বললেন, “তোমরা ভয় পেয়ো না, কারণ আমি জানি, তোমরা যীশুর অন্বেষণ করছ, যিনি ক্রুশার্পিত হয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দূত স্ত্রীলোক কয়টীকে কহিলেন, তোমরা ভয় করিও না, কেননা আমি জানি যে, তোমরা ক্রুশে হত যীশুর অন্বেষণ করিতেছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই স্বর্গদূত ঐ স্ত্রীলোকদের বললেন, ‘তোমরা ভয় পেও না, আমি জানি তোমরা, য়াঁকে ক্রুশে দিয়েছিলে তাঁকে খুঁজছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই দূত সেই মহিলাদের বললেন, “তোমরা ভয় পেয়ো না, কারণ আমি জানি যে, তোমরা ক্রুশে হত যীশুর খোঁজ করছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দূত স্ত্রীলোক কয়জনকে কহিলেন, তোমরা ভয় করিও না, কেননা আমি জানি যে, তোমরা ক্রুশে হত যীশুর অন্বেষণ করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্বর্গদূত স্ত্রীলোকদের বললেন, “তোমরা ভয় কোরো না, কারণ আমি জানি, যাঁকে ক্রুশে দেওয়া হয়েছিল তোমরা সেই যীশুকে খুঁজছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরেশতা স্ত্রীলোকদের বললেন, “তোমরা ভয় কোরো না, কারণ আমি জানি, যাঁকে ক্রুশের উপর হত্যা করা হয়েছিল তোমরা সেই ঈসাকে খুঁজছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বর্গদূত মহিলাদের উদ্দেশ করে বললেন, ভয় পেয়ো না, আমি জানি, তোমরা ক্রুশে নিহত যীশুকে খুঁজছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই স্বর্গদূত ঐ স্ত্রীলোকদের বললেন, “তোমরা ভয় পেও না, আমি জানি তোমরা, যাঁকে ক্রুশে দিয়েছিলে তাঁকে খুঁজছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দূত সেই মহিলাদের বললেন, “তোমরা ভয় পেয়ো না, কারণ আমি জানি যে, তোমরা ক্রুশে হত যীশুর খোঁজ করছ।