Matthew 28:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁরা সভয়ে ও মহানন্দে শীঘ্র কবর থেকে প্রস্থান করে তাঁর সাহাবীদেরকে সংবাদ দেবার জন্য দৌড়ে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সেই মহিলারা ভীত, অথচ আনন্দে পূর্ণ হয়ে দ্রুত সমাধি ছেড়ে চলে গেলেন ও তাঁর শিষ্যদের সংবাদ দেওয়ার জন্য দৌড়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহারা সভয়ে ও মহানন্দে শীঘ্র কবর হইতে প্রস্থান করিয়া তাঁহার শিষ্যদিগকে সংবাদ দিবার জন্য দৌড়িয়া গেলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সেইস্ত্রীলোকেরা তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন৷ তাঁরা খুব ভয় পেয়ে গিয়েছিলেন, তবু তাঁদের মন আনন্দে ভরে গিয়েছিল, তাঁরা যীশুর শিষ্যদের একথা বলার জন্য দৌড়ালেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন তাঁরা সভয়ে ও মহা আনন্দে কবর থেকে ফিরে গিয়ে তাঁর শিষ্যদেরকে তাড়াতাড়ি সংবাদ দাও য়ার জন্য দৌড়ে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহারা সভয়ে ও মহানন্দে শীঘ্র কবর হইতে প্রস্থান করিয়া তাঁহার শিষ্যদিগকে সংবাদ দিবার জন্য দৌড়াইয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই স্ত্রীলোকেরা অবশ্য ভয় পেয়েছিলেন, কিন্তু তবুও খুব আনন্দের সংগে তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন এবং যীশুর শিষ্যদের এই খবর দেবার জন্য দৌড়াতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই স্ত্রীলোকেরা অবশ্য ভয় পেয়েছিলেন, কিন্তু তবুও খুব আনন্দের সংগে তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন এবং ঈসার সাহাবীদের এই খবর দেবার জন্য দৌড়াতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভয়ে ও গভীর আনন্দে উদ্বেল হয়ে তাঁরা সমাধিস্থল থেকে তাড়াতাড়ি ছুটে চললেন শিষ্যদের সংবাদ দিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই স্ত্রীলোকেরা তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন৷ তাঁরা খুব ভয় পেয়ে গিয়েছিলেন, তবু তাঁদের মন আনন্দে ভরে গিয়েছিল, তাঁরা যীশুর শিষ্যদের একথা বলার জন্য দৌড়ালেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তাঁরা সভয়ে ও মহা আনন্দে কবর থেকে ফিরে গিয়ে তাঁর শিষ্যদের তাড়াতাড়ি সংবাদ দাও য়ার জন্য দৌড়ে গেলেন।