Matthew 28:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, ঈসা তাদের সম্মুখবর্তী হলেন, বললেন, “আস্‌সালামু আলাইকুম।” তখন তাঁরা কাছে এসে তাঁর পা ধরলেন ও তাঁকে সেজ্‌দা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হঠাৎ যীশু তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে বললেন, “তোমাদের কল্যাণ হোক।” তারা এগিয়ে এসে তাঁর পা-দুখানি জড়িয়ে ধরলেন ও তাঁকে প্রণাম করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, যীশু তাঁহাদের সম্মুখবর্ত্তী হইলেন, কহিলেন, তোমাদের মঙ্গল হউক; তখন তাঁহারা নিকটে আসিয়া তাঁহার চরণ ধরিলেন ও তাঁহাকে প্রণাম করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
হঠাত্ যীশু তাঁদের সঙ্গে সাক্ষাত্ করে বললেন, ‘শুভেচ্ছা নাও!’ তখন তাঁরা যীশুর কাছে গিয়ে তাঁর পা জড়িয়ে ধরে তাঁকে প্রণাম করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর দেখ, যীশু তাঁদের সামনে এলো েন, বললেন, “তোমাদের মঙ্গল হোক,” তখন তাঁরা কাছে এসে তাঁর পা ধরলেন ও তাঁকে প্রণাম করলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, যীশু তাহাদের সম্মুখবর্তী হইলেন, কহিলেন, তোমাদের মঙ্গল হউক; তখন তাঁহারা নিকটে আসিয়া তাঁহার চরণ ধরিলেন ও তাঁহাকে প্রণাম করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন সময় যীশু হঠাৎ সেই স্ত্রীলোকদের সামনে এসে বললেন, “তোমাদের মংগল হোক।” তখন সেই স্ত্রীলোকেরা তাঁর কাছে গিয়ে তাঁর পা ধরে প্রণাম করে তাঁকে ঈশ্বরের সম্মান দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন সময় ঈসা হঠাৎ সেই স্ত্রীলোকদের সামনে এসে বললেন, “আস্‌সালামু আলাইকুম।” তখন সেই স্ত্রীলোকেরা তাঁর কাছে গিয়ে পা ধরে তাঁকে সেজদা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হঠাৎ যীশু এসে তাঁদের সামনে দাঁড়ালেন, বললেন, তোমাদের মঙ্গল হোক। তাঁরা কাছে গিয়ে তাঁর পা দুখানি জড়িয়ে ধরে তাঁকে প্রণাম করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হঠাৎ‌ যীশু তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে বললেন, “শুভেচ্ছা নাও!” তখন তাঁরা যীশুর কাছে গিয়ে তাঁর পা জড়িয়ে ধরে তাঁকে প্রণাম করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, যীশু তাঁদের সামনে এলো, বললেন, “তোমাদের মঙ্গল হোক,” তখন তাঁরা কাছে এসে তাঁর পা ধরলেন ও তাঁকে প্রণাম করলেন।