Matthew 3:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর কুলা তাঁর হাতে আছে, আর তিনি তাঁর খামার পরিষ্কার করবেন এবং তাঁর গম গোলায় সংগ্রহ করবেন, কিন্তু তুষ অনির্বাণ আগুনে পুড়িয়ে দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শস্য ঝাড়াই করার কুলো তাঁর হাতেই আছে এবং তিনি তাঁর খামার পরিষ্কার করবেন। তিনি তাঁর গম গোলাঘরে সংগ্রহ করবেন এবং তুষ অনির্বাণ আগুনে পুড়িয়ে দেবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার কুলা তাঁহার হস্তে আছে, আর তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন, এবং আপনার গোম গোলায় সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্ব্বাণ অগ্নিতে পোড়াইয়া দিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁর কুলা তাঁর হাতেই আছে, তাঁর খামার তিনি পরিষ্কার করবেন৷ তিনি তাঁর গম গোলায় তুলবেন৷ কিন্তু য়ে আগুন কখনও নেভে না সেই আগুনে তূষ পুড়িয়ে ফেলবেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁর কুলা তাঁর হাতে আছে, আর তিনি নিজের খামার সুপরিষ্কার করবেন এবং নিজের গম গোলায় সংগ্রহ করবেন, কিন্তু যে আগুন কখন নেভেনা সেই আগুনে তুষকে পুড়িয়ে দেবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার কুলা তাঁহার হস্তে আছে, আর তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন, এবং আপনার গম গোলায় সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পোড়াইয়া দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কুলা তাঁর হাতেই আছে এবং তাঁর ফসল মাড়াবার জায়গা তিনি ভাল করেই পরিষ্কার করবেন। তিনি তাঁর ফসল গোলাতে জমা করবেন, কিন্তু যে আগুন কখনও নেভে না সেই আগুনে তুষ পুড়িয়ে ফেলবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কুলা তাঁর হাতেই আছে এবং তাঁর ফসল মাড়াবার জায়গা তিনি ভাল করেই পরিষ্কার করবেন। তিনি তাঁর ফসল গোলাতে জমা করবেন, কিন্তু যে আগুন কখনও নেভে না সেই আগুনে তুষ পুড়িয়ে ফেলবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খামার পরিষ্কার করার জন্য কুলো তাঁর হাতেই রয়েছে, গম ঝাড়াই করে তিনি গোলায় তুলবেন, আর তুষগুলি অনির্বাণ আগুণে পুড়িয়ে দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর কুলা তাঁর হাতেই আছে, তাঁর খামার তিনি পরিষ্কার করবেন৷ তিনি তাঁর গম গোলায় তুলবেন৷ কিন্তু যে আগুন কখনও নেভে না সেই আগুনে তূষ পুড়িয়ে ফেলবেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর কুলা তাঁর হাতে আছে, আর তিনি নিজের খামার পরিষ্কার করবেন এবং নিজের গম গোলায় সংগ্রহ করবেন, কিন্তু যে আগুন কখন নেভেনা সেই আগুনে তুষ পুড়িয়ে দেবেন।