Matthew 3:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে ঈসা ইয়াহিয়া কর্তৃক বাপ্তিস্ম নেবার জন্য গালীল থেকে জর্ডানে তাঁর কাছে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর যীশু যোহনের কাছে বাপ্তিষ্ম গ্রহণের জন্য গালীল প্রদেশ থেকে জর্ডনে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে যীশু যোহন দ্বারা বাপ্তাইজিত হইবার জন্য গালীল হইতে যর্দ্দনে তাঁহার কাছে আসিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সময় যীশু গালীল থেকে যর্দন নদীর ধারে এলেন৷ তিনি য়োহনের কাছে বাপ্তিস্মের জন্য এগিয়ে গেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেইসময়ে যীশু যোহনের মাধ্যমে বাপ্তাইজিত হবার জন্য গালীল থেকে যর্দ্দনে তাঁর কাছে এলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে যীশু যোহন দ্বারা বাপ্তাইজিত হইবার জন্য গালীল হইতে যর্দনে তাঁহার কাছে আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় যীশু বাপ্তিস্ম গ্রহণ করবার জন্য গালীল থেকে যর্দন নদীর ধারে যোহনের কাছে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় ঈসা তরিকাবন্দী নেবার জন্য গালীল থেকে জর্ডান নদীর ধারে ইয়াহিয়ার কাছে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময়ে যীশু বাপ্তিষ্ম নেবার জন্য গালীল থেকে জর্ডন নদীর তীরে যোহনের কাছে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় যীশু গালীল থেকে যর্দন নদীর ধারে এলেন৷ তিনি যোহনের কাছে বাপ্তিস্মের জন্য এগিয়ে গেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের যীশু যোহনের মাধ্যমে বাপ্তিষ্ম নেবার জন্য গালীল থেকে যর্দনে তাঁর কাছে এলেন।