Matthew 3:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু জবাবে ঈসা তাঁকে বললেন, এখন সম্মত হও, কেননা এভাবে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। তখন তিনি তাঁর কথায় সম্মত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উত্তরে যীশু বললেন, “এখন সেইরকমই হোক; সমস্ত ধার্মিকতা পূরণের জন্য আমাদের এরকম করা উপযুক্ত।” তখন যোহন সম্মত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যীশু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, এখন সম্মত হও, কেননা এইরূপে সমস্ত ধার্ম্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। তখন তিনি তাঁহার কথায় সম্মত হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর উত্তরে যীশু তাঁকে বললেন, ‘এখন এরকমই হতে দাও, কারণ ঈশ্বরের ইচ্ছা এই ভাবেই আমাদের পূর্ণ করা উচিত৷’ তখন য়োহন যীশুকে বাপ্তাইজ করতে রাজী হলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যীশু উত্তর করে তাঁকে বললেন, এখন রাজি হও, কারণ এইভাবে সমস্ত ধার্মিক তা পরিপূর্ণ করা আমাদের উচিত। তখন তিনি তাঁর কথায় রাজি হলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যীশু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, এখন সম্মত হও, কেননা এইরূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। তখন তিনি তাঁহার কথায় সম্মত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যীশু তাঁকে বললেন, “কিন্তু এবার এই রকমই হোক, কারণ ঈশ্বরের ইচ্ছা এইভাবেই আমাদের পূর্ণ করা উচিত।” তখন যোহন রাজী হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ঈসা তাঁকে বললেন, “কিন্তু এবার এই রকমই হোক, কারণ আল্লাহ্র ইচ্ছা এইভাবেই আমাদের পূর্ণ করা উচিত।” তখন ইয়াহিয়া রাজী হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যীশু তাঁকে বললেন, এখন এ রকম হওয়াই সঙ্গত। কারণ এভাবেই ঈশ্বরের বিধান আমাদের পালন করতে হবে। যোহন তখন সম্মত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর উত্তরে যীশু তাঁকে বললেন, “এখন এরকমই হতে দাও, কারণ ঈশ্বরের ইচ্ছা এই ভাবেই আমাদের পূর্ণ করা উচিত৷” তখন যোহন যীশুকে বাপ্তাইজ করতে রাজী হলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যীশু উত্তর করে তাঁকে বললেন, “এখন রাজি হও, কারণ এই ভাবে সমস্ত ধার্ম্মিকতা পরিপূর্ণ করা আমাদের উচিত।” তখন তিনি তাঁর কথায় রাজি হলেন।