Matthew 3:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন জেরুশালেম, সমস্ত এহুদিয়া এবং জর্ডানের নিকটবর্তী সমস্ত অঞ্চলের লোক বের হয়ে তাঁর কাছে যেতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা জেরুশালেম, সমস্ত যিহূদিয়া ও জর্ডনের সমগ্র অঞ্চল থেকে তাঁর কাছে যেতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিরূশালেম, সমস্ত যিহূদিয়া, এবং যর্দ্দনের নিকটবর্ত্তী সমস্ত অঞ্চলের লোক বাহির হইয়া তাঁহার নিকটে যাইতে লাগিল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
জেরুশালেম, সমগ্র যিহূদিয়া ও যর্দনের আশপাশের অঞ্চলের লোকেরা প্রান্তরে তাঁর কাছে আসতে লাগল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যিরুশালেমে, সমস্ত যিহূদিয়া এবং যর্দ্দনের কাছাকাছি সমস্ত অঞ্চলের লোক বের হয়ে তাঁর কাছে যেতে লাগল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিরূশালেম, সমস্ত যিহূদিয়া, এবং যর্দনের নিকটবর্তী সমস্ত অঞ্চলের লোক বাহির হইয়া তাঁহার নিকটে যাইতে লাগিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেম, সমস্ত যিহূদিয়া এবং যর্দন নদীর চারপাশের লোকেরা সেই সময় তাঁর কাছে আসতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেম, সমস্ত এহুদিয়া এবং জর্ডান নদীর চারপাশের লোকেরা সেই সময় তাঁর কাছে আসতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম, সমগ্র যিহুদীয়া প্রদেশ ও জর্ডন নদীর পাশ্ববর্তী অঞ্চলের অধিবাসীরা দলে দলে তাঁর কাছে আসতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেম, সমগ্র যিহূদিয়া ও যর্দনের আশপাশের অঞ্চলের লোকেরা প্রান্তরে তাঁর কাছে আসতে লাগল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিরুশালেম, সমস্ত যিহূদিয়া এবং যর্দ্দনের কাছাকাছি সমস্ত অঞ্চলের লোক বের হয়ে তাঁর কাছে যেতে লাগল;