Matthew 3:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু অনেক ফরীশী ও সদ্দূকী বাপ্তিস্ম নেবার জন্য আসছে দেখে তিনি তাদেরকে বললেন, হে সাপের বংশধরেরা, আগামী গজব থেকে পালিয়ে যেতে তোমাদেরকে কে চেতনা দিল?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যেখানে বাপ্তিষ্ম দিচ্ছিলেন, সেখানে যখন বহু ফরিশী ও সদ্দূকীদের আসতে দেখলেন, তিনি তাদের বললেন, “তোমরা বিষধর সাপের বংশ! সন্নিকট ক্রোধ থেকে পালিয়ে যেতে কে তোমাদের চেতনা দিল?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু অনেক ফরীশী ও সদ্দূকী বাপ্তিস্মের জন্য আসিতেছে দেখিয়া তিনি তাহাদিগকে কহিলেন, হে সর্পের বংশেরা, আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদিগকে কে চেতনা দিল?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়োহন যখন দেখলেন য়ে অনেক ফরীশী ও সদ্দূকী তাঁর কাছে বাপ্তিস্মের জন্য আসছে, তখন তিনি তাদের বললেন, ‘তোমরা সাপের বাচ্চারা! ঈশ্বরের আসন্ন ক্রোধ থেকে নিষ্কৃতি পাবার জন্য কে তোমাদের চেতনা দিল?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু অনেক ফরীশী ও সদ্দূকী বাপ্তিস্মের জন্য আসছে দেখে তিনি তাদের বললেন, হে সাপের বংশেরা, আগামী কোপ থেকে পালাতে তোমাদের কে চেতনা দিল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু অনেক ফরীশী ও সদ্দূকী বাপ্তিস্মের জন্য আসিতেছে দেখিয়া তিনি তাহাদিগকে কহিলেন, হে সর্পের বংশেরা, আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদিগকে কে চেতনা দিল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যোহন দেখলেন অনেক ফরীশী ও সদ্দূকী বাপ্তিস্ম গ্রহণ করবার জন্য তাঁর কাছে আসছেন। তিনি তাঁদের বললেন, “সাপের বংশধরেরা! ঈশ্বরের যে শাস্তি নেমে আসছে তা থেকে পালিয়ে যাবার এই বুদ্ধি তোমাদের কে দিল?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ইয়াহিয়া দেখলেন অনেক ফরীশী ও সদ্দূকী তরিকাবন্দী নেবার জন্য তাঁর কাছে আসছেন। তিনি তাঁদের বললেন, “সাপের বংশধরেরা! আল্লাহ্র যে গজব নেমে আসছে তা থেকে পালিয়ে যাবার এই বুদ্ধি তোমাদের কে দিল?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফরিশী ও সদ্দুকী সম্প্রদায়ের অনেকে বাপ্তিষ্ম গ্রহণের জন্য তাঁর কাছে আসতে দেখে তিনি তাদের বললেন, কালসাপের বংশ, ঈশ্বরের আসন্ন কোপ থেকে পালাবার জন্য কে তোমাদের সতর্ক করে দিল?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোহন যখন দেখলেন যে অনেক ফরীশী ও সদ্দূকী তাঁর কাছে বাপ্তিস্মের জন্য আসছে, তখন তিনি তাদের বললেন, “তোমরা সাপের বাচ্চারা! ঈশ্বরের আসন্ন ক্রোধ থেকে নিষ্কৃতি পাবার জন্য কে তোমাদের চেতনা দিল?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অনেক ফরীশী ও সদ্দূকী বাপ্তিষ্মের জন্য আসছে দেখে তিনি তাদের বললেন, হে বিষাক্ত সাপেদের বংশেরা, আগামী কোপ থেকে পালাতে তোমাদের কে চেতনা দিল?