Matthew 3:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ভেবো না যে, তোমরা মনে মনে বলতে পার, ইব্রাহিম আমাদের পিতা; কেননা আমি তোমাদেরকে বলছি, আল্লাহ্ এসব পাথর থেকে ইব্রাহিমের জন্য সন্তান উৎপন্ন করতে পারেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর ভেবো না, মনে মনে নিজেদের বলতে পারবে, ‘অব্রাহাম আমাদের পিতা।’ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলি থেকেও অব্রাহামের জন্য সন্তান সৃষ্টি করতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভাবিও না যে, তোমরা মনে মনে বলিতে পার, অব্রাহাম আমাদের পিতা; কেননা আমি তোমাদিগকে বলিতেছি, ঈশ্বর এই সকল পাথর হইতে অব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করিতে পারেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর নিজেরা মনে মনে একথা চিন্তা করে গর্ব করো না য়ে, ‘আমাদের পিতৃপুরুষ অব্রাহাম৷’ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলিকেও অব্রাহামের সন্তানে পরিণত করতে পারেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর ভেবো না যে, তোমরা মনে মনে বলতে পার, অব্রাহাম আমাদের পিতা; কারণ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই সব পাথর থেকে অব্রাহামের জন্য সন্তান তৈরী করতে পারেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভাবিও না যে, তোমরা মনে মনে বলিতে পার, অব্রাহাম আমাদের পিতা; কেননা আমি তোমাদিগকে বলিতেছি, ঈশ্বর এই সকল পাথর হইতে অব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করিতে পারেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা অব্রাহামের বংশের লোক, এটা নিজেদের মনে বলতে পারবার কথা চিন্তাও কোরো না। আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলো থেকে অব্রাহামের বংশধর তৈরী করতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা ইব্রাহিমের বংশের লোক, এটা নিজেদের মনে বলতে পারবার কথা চিন্তাও কোরো না। আমি তোমাদের বলছি, আল্লাহ্ এই পাথরগুলো থেকে ইব্রাহিমের বংশধর তৈরী করতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভেব না, ‘অব্রাহাম আমাদের পিতা’, এ কথা বলে তোমরা অব্যাহতি পাবে। আমি তোমাদের বলছি, এই সমস্ত পাথর থেকেও ঈশ্বর অব্রাহামের বংশধর উৎপন্ন করতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর নিজেরা মনে মনে একথা চিন্তা করে গর্ব করো না যে, ‘আমাদের পিতৃপুরুষ অব্রাহাম৷’ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলিকেও অব্রাহামের সন্তানে পরিণত করতে পারেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ভেবো না যে, তোমরা মনে মনে বলতে পার, অব্রাহাম আমাদের পিতা; কারণ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই সব পাথর থেকে অব্রাহামের জন্য সন্তান তৈরী করতে পারেন।