Matthew 4:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ঈসা ইবলিস দ্বারা পরীক্ষিত হবার জন্য, পাক-রূহের পরিচালনায় মরুভূমিতে নীত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর যীশু পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে মরুপ্রান্তরে গেলেন, যেন দিয়াবলের দ্বারা প্রলোভিত হতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যীশু, দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য, আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর দিয়াবল য়েন যীশুকে পরীক্ষা করতে পারে তাই আত্মা যীশুকে প্রান্তরে নিয়ে গেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যীশু শয়তানের মাধ্যমে পরীক্ষিত হবার জন্য, আত্মার মাধ্যমে মরুভূমিতে এলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যীশু, দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য, আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে পবিত্র আত্মা যীশুকে মরু-এলাকায় নিয়ে গেলেন যেন শয়তান যীশুকে লোভ দেখিয়ে পাপে ফেলবার চেষ্টা করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে পাক-রূহ্ ঈসাকে মরুভূমিতে নিয়ে গেলেন যেন ইবলিস ঈসাকে লোভ দেখিয়ে গুনাহে ফেলবার চেষ্টা করতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পর পবিত্র আত্মা যীশুকে মরুপ্রান্তরে নিয়ে গেলেন। সেখানে তিনি শয়তানের প্রলোভনের সম্মুখীন হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর দিয়াবল যেন যীশুকে পরীক্ষা করতে পারে তাই আত্মা যীশুকে প্রান্তরে নিয়ে গেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যীশু শয়তানের মাধ্যমে পরীক্ষিত হবার জন্য, পবিত্র আত্মার মাধ্যমে মরূপ্রান্তে এলেন।