Matthew 4:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ঈসা তাঁকে বললেন, দূর হও, শয়তান; কেননা লেখা আছে, “তোমার মালিক আল্লাহ্কেই সেজদা করবে, কেবল তাঁরই এবাদত করবে।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাকে বললেন, “আমার কাছ থেকে দূর হও শয়তান! কারণ এরকম লেখা আছে, ‘তুমি তোমার ঈশ্বর প্রভুরই আরাধনা করবে, কেবলমাত্র তাঁরই সেবা করবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যীশু তাহাকে কহিলেন, দূর হও, শয়তান; কেননা লেখা আছে, “তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাঁহারই আরাধনা করিবে।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন যীশু তাকে বললেন, ‘দূর হও শয়তান! কারণ শাস্ত্রে লেখা আছে,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যীশু তাকে বললেন, “দূর হও, শয়তান কারণ লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করবে, কেবল তাঁরই আরাধনা করবে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যীশু তাঁহাকে কহিলেন, দূর হও, শয়তান; কেননা লেখা আছে, “তোমার ঈশ্বর প্রভুকেই প্রনাম করিবে, কেবল তাঁহারই আরাধনা করিবে।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যীশু তাকে বললেন, “দূর হও, শয়তান। পবিত্র শাস্ত্রে লেখা আছে, তুমি তোমার প্রভু ঈশ্বরকেই ভক্তি করবে, কেবল তাঁরই সেবা করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ঈসা তাকে বললেন, “দূর হও, শয়তান। পাক-কিতাবে লেখা আছে, তুমি তোমার মাবুদ আল্লাহ্কেই ভয় করবে, কেবল তাঁরই এবাদত করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাকে বললেন, দূর হও শয়তান। শাস্ত্রের নির্দেশ: তুমি শুধু তোমার ঈশ্বর প্রভুরই উপাসনা করবে, একমাত্র তাঁরই সেবা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যীশু তাকে বললেন, “দূর হও শয়তান! কারণ শাস্ত্রে লেখা আছে, ‘তোমরা অবশ্যই প্রভু ঈশ্বরেরই উপাসনা করবে, একমাত্র তাঁরই সেবা করবে৷’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যীশু তাকে বললেন, “দূর হও, শয়তান কারণ লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করবে, কেবল তাঁরই আরাধনা করবে।”