Matthew 4:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নাসরত ত্যাগ করে সমুদ্রতীরে, সবূলূন ও নপ্তালি অঞ্চলে অবস্থিত কফরনাহূমে গিয়ে বাস করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি নাসরৎ ত্যাগ করে কফরনাহূমে গিয়ে বসবাস করতে লাগলেন। সেই স্থানটি ছিল সবূলূন ও নপ্তালি অঞ্চলে, হ্রদের উপকূলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নাসরৎ ত্যাগ করিয়া সমুদ্রতীরে, সবূলূন ও নপ্তালির অঞ্চলে স্থিত কফরনাহূমে, গিয়া বাস করিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি নাসরতে থাকলেন না, সেখান থেকে সবূলূন ও নপ্তালির সীমানার মধ্যে গালীল হ্রদের ধারে কফরনাহূমে গিয়ে বাস করতে লাগলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর নাসরৎ ছেড়ে সমুদ্রতীরে, সবূলূন ও নপ্তালির অঞ্চলে অবস্থিত কফরনাহূমে গিয়ে বাস করলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নাসরৎ ত্যাগ করিয়া সমুদ্রতীরে, সবূলূন ও নপ্তালির অঞ্চলে স্থিত কফরনাহূমে, গিয়া বাস করিলেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নাজারেথ ছেড়ে এসে তিনি কফরনাহুম শহরে বসবাস করতে লাগলেন। এই শহরটি ছিল গালীল হ্রদের উপকূলে সবুলুন ও নপ্তালি গোষ্ঠীর এলাকায়:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি নাসরতে থাকলেন না, সেখান থেকে সবূলূন ও নপ্তালির সীমানার মধ্যে গালীল হ্রদের ধারে কফরনাহূমে গিয়ে বাস করতে লাগলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নাসরৎ ছেড়ে সমুদ্রতীরে, সবূলূন ও নপ্তালির অঞ্চলে অবস্থিত কফরনাহূমে গিয়ে বাস করলেন;