Matthew 4:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে জাতি অন্ধকারে বসে ছিল, তারা মহা আলো দেখতে পেল, যারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসে ছিল, তাদের উপরে আলো উদিত হল।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে জাতি অন্ধকারে বসবাস করত, তারা এক মহাজ্যোতি দেখতে পেল; মৃত্যুচ্ছায়ার দেশে যাদের বসবাস ছিল, তাদের উপরে এক জ্যোতির উদয় হল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে জাতি অন্ধকারে বসিয়াছিল, তাহারা মহা আলো দেখিতে পাইল, যাহারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসিয়াছিল, তাহাদের উপরে আলো উদিত হইল।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে লোকরা অন্ধকারে বাস করে, তারা মহাজ্যোতি দেখতে পেল, আর যাঁরা মৃত্যুছায়ার দেশে থাকে, তাদের উপর আলোর উদয় হল৷’যিশাইয় 9:1-2
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে জাতি অন্ধকারে বসেছিল, তারা মহা আলো দেখতে পেল, যারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসেছিল, তাদের উপরে আলোর উদয় হল।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে জাতি অন্ধকারে বসিয়াছিল, তাহারা মহা আলো দেখিতে পাইল, যাহারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসিয়াছিল, তাহাদের উপরে আলো উদিত হইল।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোকেরা অন্ধকারে বাস করে, তারা মহা আলো দেখতে পাবে। যারা ঘন অন্ধকারের দেশে বাস করে, তাদের কাছে আলো প্রকাশিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোকেরা অন্ধকারে বাস করে, তারা মহানূর দেখতে পাবে। যারা ঘন অন্ধকারের দেশে বাস করে, তাদের কাছে আলো প্রকাশিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিরালায় অন্ধকারে আচ্ছন্ন ছিল যে জাতি মহাজ্যোতি প্রত্যক্ষ করল তারা, মৃত্যুর ছায়াঘেরা দেশে যারা ছিল অধিবাসী তাদের মধ্যে জ্যোতির অভ্যুদয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে লোকরা অন্ধকারে বাস করে, তারা মহাজ্যোতি দেখতে পেল, আর যাঁরা মৃত্যুছায়ার দেশে থাকে, তাদের উপর আলোর উদয় হল৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে জাতি অন্ধকারে বসেছিল, তারা মহা আলো দেখতে পেল, যারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসেছিল, তাদের উপরে আলোর উদয় হল।”