Matthew 4:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একদিন তিনি গালীল সমুদ্রের তীর দিয়ে বেড়াতে বেড়াতে শিমোন, যাকে পিতর বলা হয়, আর তাঁর ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। তাঁরা সাগরে জাল ফেলছেন, কারণ তাঁরা জেলে ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গালীল সাগরের তীর ধরে হেঁটে যাওয়ার সময় যীশু দুই ভাইকে দেখতে পেলেন, শিমোন যাঁকে পিতর নামে ডাকা হত ও তাঁর ভাই আন্দ্রিয়। তাঁরা সাগরের জলে জাল ফেলছিলেন, কারণ তাঁরা ছিলেন মৎস্যজীবী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
একদা তিনি গালীল সমুদ্রের তীর দিয়া বেড়াইতে বেড়াইতে দেখিলেন, দুই ভ্রাতা—শিমোন, যাঁহাকে পিতর বলে, ও তাঁহার ভ্রাতা আন্দ্রিয়—সমুদ্রে জাল ফেলিতেছেন; কারণ তাঁহারা মৎস্যধারী ছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু যখন গালীল হ্রদের ধার দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দুই ভাইকে দেখতে পেলেন, শিমোন যার অন্য নাম পিতর ও তাঁর ভাই আন্দ্রিয়৷ তাঁরা তখন ্ব্রদে জাল ফেলছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
একসময় তিনি গালীল সমুদ্রের তীর দিয়ে বেড়াতে বেড়াতে দেখলেন, দুই ভাই, শিমোন, যাকে পিতর বলে ও তার ভাই আন্দ্রিয়- সমুদ্রে জাল ফেলছেন; কারণ তাঁরা জেলে ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একদা তিনি গালীল সমুদ্রের তীর দিয়া বেড়াইতে বেড়াইতে দেখিলেন, দুই ভ্রাতা- শিমোন, যাহাকে পিতর বলে, ও তাঁহার ভ্রাতা আন্দ্রিয়- সমুদ্রে জাল ফেলিতেছেন; কারণ তাঁহারা মৎস্যধারী ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু গালীল সাগরের পার দিয়ে যাবার সময় শিমোন, যাঁকে পিতর বলা হয় আর তাঁর ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। তাঁরা সাগরে জাল ফেলছিলেন, কারণ তাঁরা ছিলেন জেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা গালীল সাগরের পার দিয়ে যাবার সময় শিমোন, যাঁকে পিতর বলা হয় আর তাঁর ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। তাঁরা সাগরে জাল ফেলছিলেন, কারণ তাঁরা ছিলেন জেলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন যীশু গালীল হ্রদের ধার দিয়ে যাবার সময় শিমোন যাঁর অপর নাম পিতর ও তাঁর ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। এঁরা ছিলেন জেলে। তাঁরা তখন হ্রদে জাল ফেলে মাছ ধরছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু যখন গালীল হ্রদের ধার দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দুই ভাইকে দেখতে পেলেন, শিমোন যার অন্য নাম পিতর ও তাঁর ভাই আন্দ্রিয়৷ তাঁরা তখন হ্রদে জাল ফেলছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একদিন যীশু গালীল সমুদ্রের তীর দিয়ে বেড়াতে বেড়াতে দেখলেন, দুই ভাই, শিমোন, যাকে পিতর বলে ও তার ভাই আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলছেন; কারণ তাঁরা জেলে ছিলেন।