Matthew 4:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি সেখান থেকে এগিয়ে গিয়ে সিবদিয়ের পুত্র ইয়াকুব ও ইউহোন্না নামে দুই ভাইকে দেখতে পেলেন। তাঁরা তাঁদের পিতা সিবদিয়ের সঙ্গে নৌকায় জাল সারছিলেন। ঈসা তাঁদেরকে ডাকলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখান থেকে এগিয়ে গিয়ে তিনি অপর দুই ভাইকে, সিবদিয়ের ছেলে যাকোব ও তাঁর ভাই যোহনকে দেখতে পেলেন। তাঁরা তাঁদের বাবা সিবদিয়ের সঙ্গে একটি নৌকায় তাঁদের জাল মেরামত করছিলেন। যীশু তাঁদের আহ্বান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি তথা হইতে অগ্রে গিয়া দেখিলেন, আর দুই ভ্রাতা—সিবদিয়ের পুত্র যাকোব ও তাঁহার ভ্রাতা যোহন—আপনাদের পিতা সিবদিয়ের সহিত নৌকায় জাল সারিতেছেন; তিনি তাঁহাদিগকে ডাকিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেখান থেকে যীশু আরও এগিয়ে গেলে আরো দুজন লোককে দেখতে পেলেন৷ সিবদিয়ের ছেলে যাকোব ও তাঁর ভাইয়োহন৷ যীশু দেখলেন, ‘তাঁরা তাদের বাবার সঙ্গে নৌকাতে জাল সারাচ্ছেন৷ যীশু তাঁদের ডাকলেন,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি সেখান থেকে আগে গিয়ে দেখলেন, আর দুই ভাই- সিবদিয়ের পুত্র যাকোব ও তাঁর ভাই যোহন- নিজেদের বাবা সিবদিয়ের সাথে নৌকায় বসে জাল ঠিক করছিলেন; তিনি তাঁদের ডাকলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি তথা হইতে অগ্রে গিয়া দেখিলেন, আর দুই ভ্রাতা- সিবদিয়ের পুত্র যাকোব ও তাঁহার ভ্রাতা যোহন- আপনাদের পিতা সিবদিয়ের সহিত নৌকায় জাল সারিতেছেন; তিনি তাঁহাদিগকে ডাকিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখান থেকে এগিয়ে গিয়ে তিনি যাকোব ও যোহন নামে অন্য দুই ভাইকে দেখতে পেলেন। তাঁরা ছিলেন সিবদিয়ের ছেলে। তাঁদের বাবা সিবদিয়ের সংগে নৌকায় বসে তাঁরা জাল ঠিক করছিলেন। যীশু সেই দুই ভাইকেও ডাকলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখান থেকে এগিয়ে গিয়ে তিনি ইয়াকুব ও ইউহোন্না নামে অন্য দুই ভাইকে দেখতে পেলেন। তাঁরা ছিলেন সিবদিয়ের ছেলে। তাঁদের বাবা সিবদিয়ের সংগে নৌকায় বসে তাঁরা জাল ঠিক করছিলেন। ঈসা সেই দুই ভাইকেও ডাকলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছু দূর এগিয়ে যীশু অন্য দুই ভাইয়ের দেখা পেলেন। এঁরা হলেন সিবদিয়ের পুত্র যাকোব ও যোহন। দুভাই তাঁদের পিতা সিবদিয়ের সঙ্গে নৌকায় বসে জাল সারাচ্ছিলেন। যীশু তাঁদেরও ডাকলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখান থেকে যীশু আরও এগিয়ে গেলে আরো দুজন লোককে দেখতে পেলেন৷ সিবদিয়ের ছেলে যাকোব ও তাঁর ভাই যোহন৷ যীশু দেখলেন, তাঁরা তাদের বাবার সঙ্গে নৌকাতে জাল সারাচ্ছেন৷ যীশু তাঁদের ডাকলেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি সেখান থেকে আগে গিয়ে দেখলেন, আর দুই ভাই সিবদিয়ের পুত্র যাকোব ও তাঁর ভাই যোহন নিজেদের বাবা সিবদিয়ের সাথে নৌকায় বসে জাল ঠিক করছিলেন; তিনি তাঁদের ডাকলেন।