Matthew 4:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তখনই তাঁরা নৌকা ও তাঁদের পিতাকে পরিত্যাগ করে তাঁর পিছনে চললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সঙ্গে সঙ্গে তাঁরা নৌকা ও তাঁদের বাবাকে পরিত্যাগ করে তাঁর অনুসারী হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তখনই তাঁহারা নৌকা ও আপনাদের পিতাকে পরিত্যাগ করিয়া তাঁহার পশ্চাদগামী হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা তখনইনৌকা ও তাঁদের বাবাকে ছেড়ে যীশুর সঙ্গে চললেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তখনই তাঁরা নৌকা ও নিজেদের বাবাকে পরিত্যাগ করে তাঁর অনুসরণ করলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তখনই তাঁহারা নৌকা ও আপনাদের পিতাকে পরিত্যাগ করিয়া তাঁহার পশ্চাদ্গামী হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা তখনই তাঁদের নৌকা ও বাবাকে ছেড়ে যীশুর সংগে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা তখনই তাঁদের নৌকা ও বাবাকে ছেড়ে ঈসার সংগে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা নৌকা ফেলে রেখে ও তাঁদের পিতাকে ছেড়ে তখনি যীশুর সঙ্গী হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা তখনই নৌকা ও তাঁদের বাবাকে ছেড়ে যীশুর সঙ্গে চললেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তখনই তাঁরা নৌকা ও নিজেদের বাবাকে পরিত্যাগ করে তাঁর অনুসরণ করলেন।