Matthew 4:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঈসা সারা গালীলে ভ্রমণ করতে লাগলেন; তিনি লোকদের বিভিন্ন মজলিস-খানায় উপদেশ দিলেন, বেহেশতী-রাজ্যের সুসমাচার তবলিগ করলেন এবং লোকদের সমস্ত রকম রোগ ও সমস্ত রকম অসুস্থতা থেকে তাদের সুস্থ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু সমস্ত গালীল পরিক্রমা করে তাদের সমাজভবনগুলিতে শিক্ষা দিলেন ও স্বর্গরাজ্যের সুসমাচার প্রচার করলেন। তিনি লোকদের সমস্ত রকমের রোগব্যাধি ও পীড়া থেকে সুস্থ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যীশু সমুদয় গালীলে ভ্রমণ করিতে লাগিলেন; তিনি লোকদের সমাজ-গৃহে সমাজ-গৃহে উপদেশ দিলেন, রাজ্যের সুসমাচার প্রচার করিলেন, এবং লোকদের সর্ব্বপ্রকার রোগ ও সর্ব্বপ্রকার পীড়া ভাল করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু গালীলের সব জায়গায় ঘুরে ঘুরে, ইহুদীদের সমাজ-গৃহে গিয়ে শিক্ষা দিতে লাগলেন এবং সকলের কাছে স্বর্গরাজ্যের বিষয়ে সুসমাচার প্রচার করতে লাগলেন৷ তিনি লোকদের মধ্যে নানারকম রোগ-ব্যাধি ভাল করতে থাকলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে যীশু সমস্ত গালীলে ঘুরে বেড়াতে লাগলেন; তিনি লোকদের সমাজ-ঘরে, সমাজ-ঘরে শিক্ষা দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করলেন এবং লোকদের সবরকম রোগ ও সবরকম অসুখ ভালো করলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যীশু সমুদয় গালীলে ভ্রমণ করিতে লাগিলেন; তিনি লোকদের সমাজ-গৃহে সমাজ-গৃহে উপদেশ দিলেন, রাজ্যের সুসমাচার প্রচার করিলেন, এবং লোকদের সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার পীড়া ভাল করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গালীল প্রদেশের সমস্ত জায়গায় ঘুরে ঘুরে যিহূদীদের ভিন্ন ভিন্ন সমাজ-ঘরে যীশু শিক্ষা দিতে লাগলেন। এছাড়া তিনি স্বর্গ-রাজ্যের সুখবর প্রচার করতে এবং লোকদের সব রকম রোগ ভাল করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গালীল প্রদেশের সমস্ত জায়গায় ঘুরে ঘুরে ইহুদীদের ভিন্ন ভিন্ন মজলিস-খানায় ঈসা শিক্ষা দিতে লাগলেন। এছাড়া তিনি বেহেশতী রাজ্যের সুসংবাদ তবলিগ করতে এবং লোকদের সব রকম রোগ ভাল করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র গালীল অঞ্চলে যীশু পরিভ্রমণ করতে লাগলেন। সেখানকার বিভিন্ন সমাজভবনে তিনি শিক্ষা দিতেন, ঐশরাজ্যের সুসমাচার করতেন এবং লোকদের সব রকম রোগব্যাধি নিরাময় করে তুলতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু গালীলের সব জায়গায় ঘুরে ঘুরে, ইহুদীদের সমাজ-গৃহে গিয়ে শিক্ষা দিতে লাগলেন এবং সকলের কাছে স্বর্গরাজ্যের বিষয়ে সুসমাচার প্রচার করতে লাগলেন৷ তিনি লোকদের মধ্যে নানারকম রোগ-ব্যাধি ভাল করতে থাকলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যীশু সমস্ত গালীলে ঘুরে বেড়াতে লাগলেন; তিনি লোকদের সমাজঘরে, সমাজঘরে শিক্ষা দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করলেন এবং লোকদের সব রকম রোগ ও সব রকম অসুখ ভালো করলেন।