Matthew 4:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শয়তান পরীক্ষা করার জন্য কাছে এসে তাঁকে বললো, তুমি যদি আল্লাহ্‌র পুত্র হও, তবে বলো, যেন এই পাথরগুলো রুটি হয়ে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন প্রলুব্ধকারী তাঁর কাছে এসে বলল, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, এই পাথরগুলিকে রুটি হয়ে যেতে বলো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পরীক্ষক নিকটে আসিয়া তাঁহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে বল, যেন এই পাথরগুলা রুটী হইয়া যায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সেই পরীক্ষক দিয়াবল তাঁর কাছে এসে বলল, ‘তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে এই পাথরগুলিকে রুটিতে পরিণত হতে বল৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন পরীক্ষক কাছে এসে তাঁকে বলল, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে বল, যেন এই পাথরগুলো রুটি হয়ে যায়।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পরীক্ষক নিকটে আসিয়া তাঁহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে বল, যেন এই পাথরগুলি রুটি হইয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শয়তান এসে তাঁকে বলল, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন শয়তান এসে তাঁকে বলল, “তুমি যদি ইব্‌নুল্লাহ্‌ হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শয়তান তখন তাঁর কাছে এসে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তাহলে আদেশ দাও যেন এই পাথরের টুকরোগুলো রুটিতে পরিণত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই পরীক্ষক দিয়াবল তাঁর কাছে এসে বলল, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে এই পাথরগুলিকে রুটিতে পরিণত হতে বল৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পরীক্ষক কাছে এসে তাঁকে বললেন, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে বল, যেন এই পাথরগুলো রুটি হয়ে যায়।”