Matthew 4:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার শয়তান তাঁকে খুব উঁচু একটি পর্বতে নিয়ে গেল এবং দুনিয়ার সমস্ত রাজ্য ও সেই সবের প্রতাপ দেখালো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দিয়াবল পুনরায় তাঁকে অতি উচ্চ এক পর্বতে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেগুলির সমারোহ তাঁকে দেখিয়ে বলল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার দিয়াবল তাঁহাকে অতি উচ্চ এক পর্ব্বতে লইয়া গেল, এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর দিয়াবল আবার তাঁকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গিয়ে জগতের সমস্ত রাজ্য ও তার সম্পদ দেখাল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আবার শয়তান তাঁকে অনেক উঁচু এক পর্বতে নিয়ে গেল এবং পৃথিবীর সব রাজ্য ও সেই সবের ঐশ্বর্য দেখাল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার দিয়াবল তাঁহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল, এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শয়তান আবার তাঁকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য ও তাঁদের জাঁকজমক দেখিয়ে বলল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইবলিস আবার তাঁকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং দুনিয়ার সমস্ত রাজ্য ও তাঁদের জাঁকজমক দেখিয়ে বলল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর শয়তান যীশুকে নিয়ে গেল খুব উঁচু একটি পাহাড়ে। সেখান থেকে সে তাঁকে জগতের রাজ্যপাট ও তার ঐশ্বর্য দেখাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর দিয়াবল আবার তাঁকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গিয়ে জগতের সমস্ত রাজ্য ও তার সম্পদ দেখাল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার শয়তান তাঁকে অনেক উঁচু এক পর্বতে নিয়ে গেল এবং পৃথিবীর সব রাজ্য ও সেই সবের ঐশ্বর্য্য দেখাল,