Matthew 5:35 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জেরুশালেমের নামে কসম খেয়ো না, কেননা তা মহান বাদশাহ্র নগরী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিংবা পৃথিবীর নামে নয়, কারণ তা ঈশ্বরের পাদপীঠ; আবার জেরুশালেমের নামেও নয়, কারণ তা মহান রাজার নগরী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিরূশালেমের দিব্য করিও না, কেননা তাহা মহান্ রাজার নগরী।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৃথিবীর নামে শপথ করো না, কারণ পৃথিবী ঈশ্বরের পাদপীঠ৷ জেরুশালেমের নামেও শপথ করো না, কারণ তা হল মহান রাজার নগরী৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যিরুশালেমের দিব্যি কর না, কারণ তা মহান রাজার শহর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিরূশালেমের দিব্য করিও না, কেননা তাহা মহান রাজার নগরী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৃথিবীর নামে কোরো না, কারণ তা তাঁর পা রাখবার জায়গা। যিরূশালেমের নামে কোরো না, কারণ তা মহান রাজার শহর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়ার নামে খেয়ো না, কারণ তা তাঁর পা রাখবার জায়গা। জেরুজালেমের নামে খেয়ো না, কারণ তা মহান বাদশাহ্র শহর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীর নামেও নয়, কারণ পৃথিবী হল তাঁর পাদপীঠ, কিম্বা জেরুশালেমের নামেও নয়, কারণ তা হল রাজ রাজেশ্বরের রাজধানী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীর নামে শপথ করো না, কারণ পৃথিবী ঈশ্বরের পাদপীঠ৷ জেরুশালেমের নামেও শপথ করো না, কারণ তা হল মহান রাজার নগরী৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিরুশালেমের দিব্যি কর না, কারণ তা মহান রাজার শহর।