Matthew 5:36 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার মাথার নামে কসম খেয়ো না, কেননা একগাছি চুল সাদা বা কালো করার সাধ্য তোমার নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর নিজের মাথারও শপথ কোরো না, কারণ তুমি একটিও চুল সাদা বা কালো করতে পারো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার মাথার দিব্য করিও না, কেননা একগাছি চুল সাদা কি কাল করিবার সাধ্য তোমার নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এমন কি তোমার মাথার দিব্যিও দিও না, কারণ তোমার মাথার একগাছা চুল সাদা কি কালো করার ক্ষমতা তোমার নেই ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমার মাথার দিব্যি কর না, কারণ একগাছা চুল সাদা কি কালো করবার সাধ্য তোমার নেই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার মাথার দিব্য করিও না, কেননা একগাছি চুল সাদা কি কাল করিবার সাধ্য তোমার নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার মাথার নামে কোরো না, কারণ তার একটা চুল সাদা কি কালো করবার ক্ষমতা তোমার নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার মাথার নামে খেয়ো না, কারণ তার একটা চুল সাদা কি কালো করবার ক্ষমতা তোমার নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তোমাদের মাথার দিব্যও দিও না, কারণ মাথার এক গাছি চুলকে কালো কিম্বা সাদা করার ক্ষমতা তোমাদের নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমন কি তোমার মাথার দিব্যিও দিও না, কারণ তোমার মাথার একগাছা চুল সাদা অথবা কালো করার ক্ষমতা তোমার নেই ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার মাথার দিব্যি কর না, কারণ একগাছা চুল সাদা কি কালো করবার সাধ্য তোমার নেই।