Matthew 5:47 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা যদি কেবল আপন আপন ভাইদেরকে সালাম জানাও, তবে বেশি কি কাজ কর? অ-ইহুদীরাও কি সেরকম করে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমরা যদি কেবলমাত্র তোমাদের ভাইদেরই নমস্কার করো, তাহলে অন্যদের চেয়ে বেশি আর কী করছ? পরজাতীয়েরাও কি সেরকম করে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা যদি কেবল আপন আপন ভ্রাতৃগণকে মঙ্গলবাদ কর, তবে অধিক কি কর্ম্ম কর? পরজাতীয়েরাও কি সেইরূপ করে না?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা যদি কেবল তোমাদের ভাইদেরইশুভেচ্ছা জানাও, তবে অন্যদের থেকে আর বেশী কি করলে? বিধর্মীরাও তো এমন করে থাকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমরা যদি কেবল নিজের নিজের ভাইদেরকে শুভেচ্ছা জানাও, তবে বেশী কি কাজ কর? পরজাতীয়েরাও কি সেইভাবে করে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা যদি কেবল আপন আপন ভ্রাতৃগণকে মঙ্গলবাদ কর, তবে অধিক কি কর্ম কর? পরজাতীয়েরাও কি সেইরূপ করে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর যদি তোমরা কেবল তোমাদের নিজেদের লোকদেরই শুভেচ্ছা জানাও তবে অন্যদের চেয়ে বেশী আর কি করছ? অযিহূদীরাও কি তা-ই করে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর যদি তোমরা কেবল তোমাদের নিজেদের লোকদেরই সালাম জানাও তবে অন্যদের চেয়ে বেশী আর কি করছ? অ-ইহুদীরাও কি তা-ই করে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যদি কেবল তোমাদের ভাই-বন্ধুদেরই সাদর সম্ভাষণ জানাও, তাহলে অন্যদের চেয়ে এমন বেশী কি করলে? অন্য জাতির লোকেরাও তো তাই করে থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যদি কেবল তোমাদের ভাইদেরই শুভেচ্ছা জানাও, তবে অন্যদের থেকে আর বেশী কি করলে? বিধর্মীরাও তো এমন করে থাকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা যদি কেবল নিজের নিজের ভাইদেরকে শুভেচ্ছা জানাও, তবে বেশি কি কাজ কর? অইহূদিরাও কি সেইভাবে করে না?