Matthew 5:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধন্য যারা নির্মল অন্তরের অধিকারী, কারণ তারা আল্লাহ্র দর্শন পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্য তারা, যাদের অন্তঃকরণ নির্মল, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য যাহারা নির্ম্মলান্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ধন্য তারা যাঁরা তাদের চিন্তায় পরিশুদ্ধ, কারণ তারা ঈশ্বরের সঙ্গে থাকবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ধন্য তারা যাদের মন পরিশুদ্ধ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য যাহারা নির্মলান্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের অন্তর খাঁটি তারা ধন্য, কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধন্য তারা, যাদের দিল খাঁটি, কারণ তারা আল্লাহ্কে দেখতে পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্তর যাদের নির্মল, তারাই ধন্য, তারা পাবে ঈশ্বরের দর্শন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ধন্য তারা যাঁরা তাদের চিন্তায় পরিশুদ্ধ, কারণ তারা ঈশ্বরের সঙ্গে থাকবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য তারা যাদের মন শুদ্ধ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে।