Matthew 6:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাবধান, লোককে দেখাবার জন্য তাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করো না, করলে তোমাদের বেহেশতী পিতার কাছ থেকে তোমরা কোন পুরস্কার পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সতর্ক থেকো তোমরা যেন প্রকাশ্যে কোনো লোক-দেখানো ধর্মকর্ম না করো। যদি করো, তাহলে তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে কোনো পুরস্কারই পাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্ম্মকর্ম্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘সাবধান! লোক দেখানো ধর্ম কর্ম বা ঈশ্বরের কাজ করো না৷ তাহলে তোমাদের স্বর্গের পিতার কাছ থেকে কোন পুরস্কার পাবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সাবধান, লোককে দেখাবার জন্য তাদের সামনে তোমাদের ধর্ম-কর্ম্ কর না, করলে তোমাদের স্বর্গস্থ পিতার কাছে তোমাদের পুরস্কার নেই
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সাবধান, লোককে দেখাবার জন্য ধর্মকর্ম কোরো না; যদি কর তবে তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে কোন পুরস্কার পাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সাবধান, লোককে দেখাবার জন্য ধর্মকর্ম কোরো না; যদি কর তবে তোমাদের বেহেশতী পিতার কাছ থেকে কোন পুরস্কার পাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাবধান, লোকদেখানো ধর্মকর্ম করো না। তা যদি কর, তাহলে তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে কোন পুরস্কারই পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সাবধান! লোক দেখানো ধর্ম-কর্ম বা ঈশ্বরের কাজ করো না৷ তাহলে তোমাদের স্বর্গের পিতার কাছ থেকে কোন পুরস্কার পাবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সাবধান, লোককে দেখাবার জন্য তাদের সামনে তোমাদের ধর্ম্মকর্ম কর না, করলে তোমাদের স্বর্গস্থ পিতার কাছে তোমাদের পুরষ্কার নেই