Matthew 6:29 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেসব পরিশ্রম করে না, সুতাও কাটে না; তবুও আমি তোমাদেরকে বলছি, সোলায়মানও তাঁর সমস্ত প্রতাপে এর একটির মত সুসজ্জিত ছিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও আমি তোমাদের বলছি, রাজা শলোমনও তার সমস্ত মহিমায় এদের একটিরও মতো সুশোভিত ছিলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, শলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটীর ন্যায় সুসজ্জিত ছিলেন না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, রাজা শলোমন তার সমস্ত জাঁকজমক সত্ত্বেও তার পোশাকে ঐ ফুলগুলির একটির মতোও নিজেকে সাজাতে পারে নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তা সত্ত্বেও আমি তোমাদের বলছি, শলোমনও নিজের সমস্ত জাঁকজমকে এর একটির মত সুসজ্জিত ছিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সকল শ্রম করে না, সূতাও কাটে না; তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, শলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি তোমাদের বলছি, শলোমন রাজা এত জাঁকজমকের মধ্যে থেকেও এগুলোর একটারও মত তিনি নিজেকে সাজাতে পারেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি তোমাদের বলছি, বাদশাহ্ সোলায়মান এত জাঁকজমকের মধ্যে থেকেও এগুলোর একটারও মত তিনি নিজেকে সাজাতে পারেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তা সত্বেও, আমি তোমাদের বলছি, সমগ্র ঐশ্বর্য বৈভবে মন্ডিত রাজা শলোমনও এদের একটির মত সুশোভিত ছিলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, রাজা শলোমন তার সমস্ত জাঁকজমক সত্ত্বেও তার পোশাকে ঐ ফুলগুলির একটির মতোও নিজেকে সাজাতে পারে নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা সত্বেও আমি তোমাদের বলছি, শলোমনও নিজের সমস্ত ঐশ্বর্য্য এর একটির মত সুসজ্জিত ছিলেন না।