Matthew 6:30 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাল, ক্ষেতের যে ঘাস আজ আছে ও আগামীকাল চুলায় ফেলে দেওয়া হবে, তা যদি আল্লাহ্‌ এভাবে সাজিয়ে থাকেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদেরকে কি আরও বেশি করে সাজাবেন না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মাঠের যে ঘাস আজ আছে, অথচ আগামীকাল আগুনে নিক্ষিপ্ত করা হবে, ঈশ্বর যদি সেগুলিকে এত সুশোভিত করে থাকেন, তাহলে ওহে অল্পবিশ্বাসীরা, তিনি কি তোমাদের আরও বেশি সুশোভিত করবেন না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাল, ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এরূপ বিভূষিত করেন, তবে হে অল্পবিশ্বাসীরা, তোমাদিগকে কি আরও অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মাঠে য়ে ঘাস আছে আর কাল উনুনে ফেলে দেওয়া হবে, ঈশ্বর যখন তাদের এত সুন্দর করে সাজান, তখন হে অল্প বিশ্বাসী লোকেরা, তিনি কি তোমাদের আরও সুন্দর করে সাজাবেন না?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভাল, মাঠের যে ঘাস আজ আছে ও কাল উনুনে ফেলে দাও য়া যাবে, তা যদি ঈশ্বর এরূপ সাজান, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদের কি আরও বেশী সুন্দর করে সাজাবেন না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাল, ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এইরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরও অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাঠের যে ঘাস আজ আছে আর কাল চুলায় ফেলে দেওয়া হবে, তা যখন ঈশ্বর এইভাবে সাজান তখন ওহে অল্প বিশ্বাসীরা, তিনি যে তোমাদের নিশ্চয়ই সাজাবেন তাতে কোন সন্দেহ নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাঠের যে ঘাস আজ আছে আর কাল চুলায় ফেলে দেওয়া হবে, তা যখন আল্লাহ্‌ এইভাবে সাজান তখন ওহে অল্প বিশ্বাসীরা, তিনি যে তোমাদের নিশ্চয়ই সাজাবেন তাতে কোন সন্দেহ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আজকের এই মেঠো ঘাস, কাল যাকে উনুনে ঠেলে দেওয়া হবে, সেই মেঠো ঘাসকেই ঈশ্বর যদি এমন ভাবে সুশোভিত করেন, তাহলে, হে ক্ষীণ বিশ্বাসীর দল, তিনি কি তোমাদের আরো সুন্দর করে ভূষিত করবেন না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাঠে যে ঘাস আছে আর কাল উনুনে ফেলে দেওয়া হবে, ঈশ্বর যখন তাদের এত সুন্দর করে সাজান, তখন হে অল্প বিশ্বাসী লোকেরা, তিনি কি তোমাদের আরও সুন্দর করে সাজাবেন না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাল, মাঠের যে ঘাস আজ আছে তা কাল আগুনে ফেলে দেওয়া হবে, তা যদি ঈশ্বর এরূপ সাজান, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদের কি আরও বেশি সুন্দর করে সাজাবেন না?