Matthew 6:32 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘কি ভোজন করবো?’ বা ‘কি পান করবো?’ বা ‘কি পরবো?’ কেননা অ-ইহুদীরাই এসব বিষয় চেষ্টা করে থাকে; তোমাদের বেহেশতী পিতা তো জানেন যে, এসব দ্রব্য তোমাদের প্রয়োজন আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ পরজাতীয়রাই এই সমস্ত বিষয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকে, অথচ তোমাদের স্বর্গস্থ পিতা জানেন যে এগুলো তোমাদের প্রয়োজন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘কি ভোজন করিব?’ বা ‘কি পান করিব?’ বা ‘কি পরিব?’ কেননা পরজাতীয়েরাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে; তোমাদের স্বর্গীয় পিতা ত জানেন যে, এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিধর্মীরাইএসব নিয়ে চিন্তা করে৷ তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তো জানেন এসব জিনিসের তোমাদের প্রযোজন আছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
‘কি খাবার খাব?’ বা ‘কি পান করব?’ বা কি পরব?’ কারণ পরজাতীয়েরাই এই সব বিষয় চেষ্টা করে থাকে; তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে, এই সব জিনিসে তোমাদের প্রয়োজন আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘কি ভোজন করিব?’ বা ‘কি পান করিব?’ বা ‘কি পরিব?’ কেননা পরজাতীয়েরাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে; তোমাদের স্বর্গীয় পিতা ত জানেন যে, এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা ছাড়া তোমাদের স্বর্গস্থ পিতা তো জানেন যে, এই সব জিনিস তোমাদের দরকার আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা ছাড়া তোমাদের বেহেশতী পিতা তো জানেন যে, এই সব জিনিস তোমাদের দরকার আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা ইহুদী নয় তারাই এ সবের সন্ধানে ব্যস্ত থাকে। এসব জিনিস যে তোমাদের প্রয়োজন তা তোমাদের স্বর্গস্থ পিতা জানেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিধর্মীরাই এসব নিয়ে চিন্তা করে৷ তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তো জানেন এসব জিনিসের তোমাদের প্রয়োজন আছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অইহূদিরা এসব জিনিস পাওয়ার জন্য ব্যস্ত হয়; তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে, এই সমস্ত জিনিস তোমাদের প্রয়োজন আছে।