Matthew 6:34 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আগামীকালের জন্য চিন্তিত হয়ো না, কেননা আগামীকাল তার নিজের বিষয় নিজেই চিন্তিত হবে; দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, কালকের বিষয়ে দুশ্চিন্তা কোরো না, কারণ কাল স্বয়ং নিজের বিষয়ে দুশ্চিন্তা করবে। প্রত্যেকটি দিনের কষ্ট প্রতিটি দিনের জন্য যথেষ্ট।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয় আপনি ভাবিত হইবে; দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কালকের জন্য চিন্তা করো না; কালকের চিন্তা কালকের জন্য থাক৷ প্রতিটি দিনের পক্ষে সেই দিনের কষ্টই যথেষ্ট৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব কালকের জন্য ভেবো না, কারণ কাল নিজের বিষয় নিজেই ভাববে; দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয় আপনি ভাবিত হইবে; দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কালকের চিন্তা কালকের উপর ছেড়ে দাও। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কালকের চিন্তা কালকের উপর ছেড়ে দাও। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং আগামীকাল কি হবে তার জন্য তোমরা ভেবে উতলা হয়ো না, আগামী কালের ভাবনা আগামী কালই ভাববে। দিনের কষ্ট দিনের পক্ষেই যথেষ্ট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কালকের জন্য চিন্তা করো না; কালকের চিন্তা কালকের জন্য থাক৷ প্রতিটি দিনের পক্ষে সেই দিনের কষ্টই যথেষ্ট৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব কালকের জন্য ভেবো না, কারণ কাল নিজের বিষয় নিজেই ভাববে; দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট।