Matthew 6:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মুনাজাত করার সময় তোমরা অনর্থক পুনরুক্তি করো না, যেমন অ-ইহুদীরা করে থাকে; কেননা তারা মনে করে, বেশি কথা বললেই তাদের মুনাজাতের উত্তর পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তুমি প্রার্থনা করার সময় পরজাতীয়দের মতো অর্থহীন পুনরাবৃত্তি কোরো না, কারণ তারা মনে করে, বাগবাহুল্যের জন্যই তারা প্রার্থনার উত্তর পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে; কেননা তাহারা মনে করে, বাক্যবাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তোমরা যখন প্রার্থনা কর, তখন বিধর্মীদের মতো একই প্রার্থনার পুনরাবৃত্তি করো না, কারণ তারা মনে করে তাদের বাক্যবাহুল্যের গুনে তারা প্রার্থনার উত্তর পাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর প্রার্থনার সময় তোমরা অর্থহীন কথা বার বার বলো না, যেমন জাতিগণ করে থাকে; কারণ তারা মনে করে, বেশী কথা বললেই তাদের প্রার্থনার উত্তর পাবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে; কেননা তাহারা মনে করে, বাক্যবাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যখন তোমরা প্রার্থনা কর তখন অযিহূদীদের মত অর্থহীন কথা বার বার বোলো না। অযিহূদীরা মনে করে, বেশী কথা বললেই ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যখন তোমরা মুনাজাত কর তখন অ-ইহুদীদের মত অর্থহীন কথা বার বার বোলো না। অ-ইহুদীরা মনে করে, বেশী কথা বললেই আল্লাহ্‌ তাদের মুনাজাত শুনবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রার্থনার সময়ে ইহুদী ভিন্ন অন্যান্যদের মত তোমরাও অর্থহীন বাগাড়ম্বর করো না। তারা মনে করে যে বাগবাহুল্যের জোরেই তাদের প্রার্থনা গ্রাহ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা যখন প্রার্থনা কর, তখন বিধর্মীদের মতো একই প্রার্থনার পুনরাবৃত্তি করো না, কারণ তারা মনে করে তাদের বাক্য বাহুল্যের গুনে তারা প্রার্থনার উত্তর পাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রার্থনার দিন তোমরা অর্থহীন কথা বার বার বলো না, যেমন অইহূদিগণ করে থাকে; কারণ তারা মনে করে, বেশি কথা বললেই তাদের প্রার্থনার উত্তর পাবে।