Matthew 7:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সমস্ত বিষয়ে তোমরা যা যা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাদের প্রতি সেরকম করো; কেননা এ-ই শরীয়তের ও নবীদের কিতাবের সার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সব বিষয়ে, তোমরা অপরের কাছ থেকে যেরূপ ব্যবহার পেতে চাও, তাদের প্রতি তোমরাও সেরূপ ব্যবহার কোরো। কারণ এই হল বিধান ও ভাববাদীদের শিক্ষার মূল বিষয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সর্ব্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও; কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদি-গ্রন্থের সার।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তাই অপরের কাছ থেকে তোমরা য়ে ব্যবহার প্রত্যাশা কর, তাদের প্রতিও তেমনি ব্যবহার কর৷ এটাই হল মোশির বিধি-ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষার অর্থ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব সববিষয়ে তোমরা যা যা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাদের প্রতি সেইরকম কর; কারণ এটাই আইনের ও ভাববাদী গ্রন্থের মূল বিষয় ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও; কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদি-গ্রন্থের সার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা অন্য লোকদের কাছ থেকে যে রকম ব্যবহার পেতে চাও তোমরাও তাদের সংগে সেই রকম ব্যবহার কোরো। এটাই হল মোশির আইন-কানুন ও নবীদের শিক্ষার মূল কথা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা অন্য লোকদের কাছ থেকে যে রকম ব্যবহার পেতে চাও তোমরাও তাদের সংগে সেই রকম ব্যবহার কোরো। এটাই হল তৌরাত কিতাব ও নবীদের কিতাবের শিক্ষার মূল কথা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যের কাছ থেকে যে আচরণ তোমরা প্রত্যাশা কর, অন্যের প্রতিও ঠিক সেই আচরণই তোমরা করো-এই মোশির বিধান ও নবীদের শিক্ষার সারমর্ম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই অপরের কাছ থেকে তোমরা যে ব্যবহার প্রত্যাশা কর, তাদের প্রতিও তেমনি ব্যবহার কর৷ এটাই হল মোশির বিধি-ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষার অর্থ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব সব বিষয়ে তোমরা যা যা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাদের প্রতি সেই রকম কর; কারণ এটাই আইনের ও ভাববাদী গ্রন্থের মূল বিষয়।