Matthew 7:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সঙ্কীর্ণ দ্বার দিয়ে প্রবেশ কর; কেননা সর্বনাশে যাবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর এবং অনেকেই তা দিয়ে প্রবেশ করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কারণ প্রশস্ত দ্বার ও সুবিস্তৃত পথ ধ্বংসের দিকে নিয়ে যায় এবং বহু মানুষ তা দিয়ে প্রবেশ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সঙ্কীর্ণ দ্বার দিয়া প্রবেশ কর; কেননা সর্ব্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘সংকীর্ণ দরজা দিয়ে সেই পথে প্রবেশ করো, য়ে পথ স্বর্গের দিকে নিয়ে যায়৷ য়ে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজা প্রশস্ত, পথও চওড়া, বহু লোক সেই পথেইচলছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সরু দরজা দিয়ে প্রবেশ কর; কারণ সর্বনাশে যাবার দরজা চওড়া ও পথ চওড়াএবং অনেকেই তা দিয়ে প্রবেশ করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সঙ্কীর্ণ দ্বার দিয়া প্রবেশ কর; কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সরু দরজা দিয়ে ঢোকো, কারণ যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজাও বড় এবং রাস্তাও চওড়া। অনেকেই তার মধ্য দিয়ে ঢোকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সরু দরজা দিয়ে ঢোকো, কারণ যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজাও বড় এবং রাস্তাও চওড়া। অনেকেই তার মধ্য দিয়ে ঢোকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ কর। যে পথ ধ্বংসের মুখে নিয়ে যায়, সে পথ প্রশস্ত, তার দ্বার সুপরিসর এবং সেই পথের পথিকও প্রচুর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সংকীর্ণ দরজা দিয়ে সেই পথে প্রবেশ করো, যে পথ স্বর্গের দিকে নিয়ে যায়৷ যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজা প্রশস্ত, পথও চওড়া, বহু লোক সেই পথেই চলছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সরু দরজা দিয়ে প্রবেশ কর; কারণ বিনাশে যাবার দরজা চওড়া ও পথ চওড়া এবং অনেকেই তা দিয়ে প্রবেশ করে;