Matthew 7:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব যে কেউ আমার এসব কালাম শুনে পালন করে, তাকে এমন এক জন বুদ্ধিমান লোকের মত বলতে হবে, যে পাথরের উপরে তার বাড়ি নির্মাণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অতএব, যে আমার এসব বাক্য শুনে পালন করে, সে এমন এক বুদ্ধিমান লোকের মতো, যে পাথরের উপরে তার বাড়ি নির্মাণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহাকে এমন এক জন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে আপন গৃহ নির্ম্মাণ করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তাইবলি, য়ে কেউ আমার কথা শোনে ও তা পালন করে, সে এমন এক বুদ্ধিমান লোকের মতো য়ে পাথরের ভিতের ওপর তার বাড়ি তৈরী করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব যে কেউ আমার এই সব কথা শুনে পালন করে, তাকে এমন এক জন বুদ্ধিমান লোক বলা যাবে, যে পাথরের উপরে নিজের ঘর তৈরী করল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে তাহার গৃহ নির্মাণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেইজন্য বলি, যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন করে সে এমন একজন বুদ্ধিমান লোকের মত, যে পাথরের উপরে তার ঘর তৈরী করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেইজন্য বলি, যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন করে সে এমন একজন বুদ্ধিমান লোকের মত, যে পাথরের উপরে তার ঘর তৈরী করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ব্যক্তি আমার এসব কথা শুনে পালন করে সে হল এমন এক বিজ্ঞ লোকের মত যে পাথরের ভিত্তির উপর তার বাড়ি তৈরী করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই বলি,যে কেউ আমার কথা শোনে ও তা পালন করে, সে এমন এক বুদ্ধিমান লোকের মতো যে পাথরের ভিতের ওপর তার বাড়ি তৈরী করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব যে কেউ আমার এই সব কথা শুনে পালন করে, তাকে এমন একজন বুদ্ধিমান লোক বলা যাবে, যে পাথরের উপরে নিজের ঘর তৈরী করল।