Matthew 7:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কেউ আমার এসব কালাম শুনে পালন না করে, তাকে এমন এক জন নির্বোধ লোকের মত বলতে হবে, যে বালুকণার উপরে তার বাড়ি নির্মাণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যে কেউ আমার এসব বাক্য শুনেও পালন করে না, সে এমন এক মূর্খ মানুষের মতো, যে বালির উপরে তার বাড়ি নির্মাণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে, তাহাকে এমন এক জন নির্ব্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার উপরে আপন গৃহ নির্ম্মাণ করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আবার য়ে কেউ আমার এই সব কথা শুনে তা পালন না করে, সে একজন মূর্খ লোকের মতো, য়ে বালির উপরে বাড়ি তৈরী করেছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যে কেউ আমার এই সব কথা শুনে পালন না করে, সে এমন একজন বোকা লোকের মত, যে বালির উপরে নিজের ঘর তৈরী করল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে, তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন না করে সে এমন একজন মূর্খ লোকের মত, যে বালির উপরে তার ঘর তৈরী করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন না করে সে এমন একজন মূর্খ লোকের মত, যে বালির উপরে তার ঘর তৈরী করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে আমার এসব কথা শুনেও পালন করে না, সে হল এমন এক নিবোর্ধের মত যে বালির উপরেই তার বাড়ি তৈরী করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আবার যে কেউ আমার এই সব কথা শুনে তা পালন না করে, সে একজন মূর্খ লোকের মতো, যে বালির উপরে বাড়ি তৈরী করেছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে কেউ আমার এই সব কথা শুনে পালন না করে, সে এমন একজন বোকা লোকের মত, যে বালির উপরে নিজের ঘর তৈরী করল।