Matthew 7:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার ভাইয়ের চোখে যে কুটা আছে, তা-ই কেন দেখছো, কিন্তু তোমার নিজের চোখে যে কড়িকাঠ আছে, তা কেন ভেবে দেখছো না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার ভাইয়ের চোখে যে কাঠের গুঁড়ো রয়েছে, কেবলমাত্র সেটিই দেখছ, অথচ তোমার নিজের চোখে যে কড়িকাঠ রয়েছে, তার প্রতি মনোযোগ দিচ্ছ না কেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে, তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাট আছে, তাহা কেন ভাবিয়া দেখিতেছ না?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তোমার ভাইয়ের চোখে য়ে কুটো আছে কেবল তা-ইদেখছ; কিন্তু নিজের চোখের মধ্যে য়ে তক্তা আছে তা দেখতে পাও না?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমার ভাইয়ের চোখে যে কুটো আছে, তাই কেন দেখছ, কিন্তু তোমার নিজের চোখে যে কড়িকাঠ আছে, তা কেন ভেবে দেখছ না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে, তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাট আছে, তাহা কেন ভাবিয়া দেখিতেছ না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমার ভাইয়ের চোখে যে কুটা আছে কেবল তা-ই দেখছ, অথচ তোমার নিজের চোখের মধ্যে যে কড়িকাঠ আছে তা লক্ষ্য করছ না কেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমার ভাইয়ের চোখে যে কুটা আছে কেবল তা-ই দেখছ, অথচ তোমার নিজের চোখের মধ্যে যে কড়িকাঠ আছে তা লক্ষ্য করছ না কেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা ভাইয়ের চোখে যে কুটো আছে সেটি তুমি লক্ষ্য করছ, অথচ তোমরা নিজের চোখে যে কড়িকাঠ রয়েছে তার কথা তুমি ভাবছ না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমার ভাইয়ের চোখে যে কুটো আছে কেবল তা-ই দেখছ; কিন্তু নিজের চোখের মধ্যে যে তক্তা আছে তা দেখতে পাও না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার ভাইয়ের চোখে যে কুটো আছে, তাই কেন দেখছ, কিন্তু তোমার নিজের চোখে যে কড়িকাঠ আছে, তা কেন ভেবে দেখছ না?