Matthew 7:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অথবা তুমি কেমন করে আপন ভাইকে বলবে, এসো, আমি তোমার চোখ থেকে কুটাটি বের করে দিই? আর দেখ, তোমার নিজের চোখে কড়িকাঠ রয়েছে!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি কী করে তোমার ভাইকে বলতে পারো, ‘এসো, তোমার চোখ থেকে কাঠের গুঁড়োটি বের করে দিই,’ যখন তোমার নিজের চোখেই সবসময় কড়িকাঠ রয়েছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে, এস, আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিয়া দিই? আর দেখ, তোমার নিজের চক্ষে কড়িকাঠ রহিয়াছে!
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যখন তোমার নিজের চোখেই একটা তক্তা রয়েছে তখন কিভাবে তোমার ভাইকে বলছ, ‘এস তোমার চোখ থেকে কুটোটা বের করে দিই?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অথবা তুমি কেমন করে নিজের ভাইকে বলবে, এস, আমি তোমার চোখ থেকে কুটোটা বের করে দিই? আর দেখ, তোমার নিজের চোখে কড়িকাট রয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে, আইস, আমি তোমার চক্ষু হইতে কুটাগাছটা বাহির করিয়া দিই? আর দেখ, তোমার নিজের চক্ষে কড়িকাট রহিয়াছে!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন তোমার নিজের চোখেই কড়িকাঠ রয়েছে তখন কি করে তোমার ভাইকে এই কথা বলছ, ‘এস, তোমার চোখ থেকে কুটাটা বের করে দিই’? ভণ্ড!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন তোমার নিজের চোখেই কড়িকাঠ রয়েছে তখন কি করে তোমার ভাইকে এই কথা বলছ, ‘এস, তোমার চোখ থেকে কুটাটা বের করে দিই’?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার নিজের চোখে কড়িকাঠ থাকতে কোন মুখে তুমি তোমার ভাইকে বলবে, ‘এস, তোমার চোখ থেকে কুটোটা বের করে দিই’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন তোমার নিজের চোখেই একটা তক্তা রয়েছে তখন কিভাবে তোমার ভাইকে বলছ, ‘এস তোমার চোখ থেকে কুটোটা বার করে দিই?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অথবা তুমি কেমন করে নিজের ভাইকে বলবে, এস, আমি তোমার চোখ থেকে কুটোটা বের করে দিই? আর দেখ, তোমার নিজের চোখে কড়িকাঠ রয়েছে।