Matthew 7:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ভণ্ড, আগে নিজের চোখ থেকে কড়ি-কাঠ বের করে ফেল, আর তখন তোমার ভাইয়ের চোখ থেকে কুটাটি বের করার জন্য সপষ্ট দেখতে পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে ভণ্ড, প্রথমে নিজের চোখ থেকে কড়িকাঠটি বের করো, তাহলেই তোমার ভাইয়ের চোখ থেকে কাঠের গুঁড়োটি বের করার জন্য স্পষ্ট দেখতে পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে কপটি, আগে আপনার চক্ষু হইতে কড়িকাট বাহির করিয়া ফেল, আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভণ্ড! প্রথমে তোমার নিজের চোখ থেকে তক্তাটা বের করে ফেল, তাহলে তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বের করার জন্য স্পষ্ট দেখতে পাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে ভন্ড, আগে নিজের চোখ থেকে কড়িকাট বের করে ফেল, আর তখন তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বের করবার জন্য স্পষ্ট দেখতে পাবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে কপটি, আগে আপনার চক্ষু হইতে কড়িকাট বাহির করিয়া ফেল, আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটাগাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথমে তোমার নিজের চোখ থেকে কড়িকাঠটা বের করে ফেল, তাতে তোমার ভাইয়ের চোখ থেকে কুটাটা বের করবার জন্য স্পষ্ট দেখতে পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভণ্ড! প্রথমে তোমার নিজের চোখ থেকে কড়িকাঠটা বের করে ফেল, তাতে তোমার ভাইয়ের চোখ থেকে কুটাটা বের করবার জন্য স্পষ্ট দেখতে পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরে ভন্ড, আগে নিজের চোখ থেকে কড়িকাঠ বের করে নাও, তবেই তোমার দৃষ্টি স্বচ্ছ হবে, তখন তুমি তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বের কের দিতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভণ্ড! প্রথমে তোমার নিজের চোখ থেকে তক্তাটা বার করে ফেল, তাহলে তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বার করার জন্য স্পষ্ট দেখতে পাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ভণ্ড, আগে নিজের চোখ থেকে কড়িকাঠ বের করে ফেল, আর তখন তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বের করবার জন্য স্পষ্ট দেখতে পাবে।