Matthew 8:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা শুনে ঈসা আশ্চর্য জ্ঞান করলেন এবং যারা তাঁর পিছনে পিছনে আসছিল তাদেরকে বললেন, আমি তোমাদেরকে সত্যি বলছি, ইসরাইলের মধ্যে কারো এত বড় ঈমান দেখতে পাই নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা শুনে যীশু বিস্মিত হয়ে তাঁর অনুসরণকারীদের উদ্দেশে বললেন, “আমি তোমাদের সত্যিই বলছি, ইস্রায়েলে আমি এমন কারও সন্ধান পাইনি, যার মধ্যে এত গভীর বিশ্বাস আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কথা শুনিয়া যীশু আশ্চর্য্য জ্ঞান করিলেন, এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল, তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ইস্রায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু একথা শুনে আশ্চর্য হলেন; যাঁরা তাঁর পিছনে পিছনে যাচ্ছিল তাদের বললেন, ‘আমি তোমাদের সত্যি বলছি সমগ্র ইস্রায়েলে আমি এত বেশী বিশ্বাস কারও মধ্যে দেখতে পাইনি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই কথা শুনে যীশু অবাক হলেন এবং যারা পিছন পিছন আসছিল, তাদের বললেন, আমি তোমাদের সত্য বলছি, ইস্রায়েলের মধ্যে কারো এত বড় বিশ্বাস দেখতে পাইনি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কথা শুনিয়া যীশু আশ্চর্য জ্ঞান করিলেন, এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল, তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ইস্রায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু এই কথা শুনে আশ্চর্য হলেন এবং যারা তাঁর পিছনে পিছনে যাচ্ছিল তাদের বললেন, “আমি আপনাদের সত্যিই বলছি, ইস্রায়েলীয়দের মধ্যেও এত বড় বিশ্বাস কারও মধ্যে আমি দেখি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা এই কথা শুনে আশ্চর্য হলেন এবং যারা তাঁর পিছনে পিছনে যাচ্ছিল তাদের বললেন, “আমি আপনাদের সত্যিই বলছি, বনি-ইসরাইলদের মধ্যেও এত বড় ঈমান কারও মধ্যে আমি দেখি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর কথা শুনে যীশু বিস্মিত হলেন এবং যারা তাঁর সঙ্গে সঙ্গে আসছিল তাদের বললেন, ইসরায়েল জাতির কারুর মধ্যে এত বড় বিশ্বাস আমি দেখিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু একথা শুনে আশ্চর্য্য হলেন; যাঁরা তাঁর পিছনে পিছনে যাচ্ছিল তাদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি সমগ্র ইস্রায়েলে আমি এত বেশী বিশ্বাস কারও মধ্যে দেখতে পাইনি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কথা শুনে যীশু অবাক হলেন এবং যারা পিছন পিছন আসছিল, তাদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, ইস্রায়েলের মধ্যে এত বড় বিশ্বাস কখনো দেখতে পাইনি।