Matthew 8:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদেরকে বলছি, অনেকে পূর্ব ও পশ্চিম থেকে আসবে এবং ইব্রাহিম, ইস্‌হাক ও ইয়াকুবের সঙ্গে বেহেশতী-রাজ্যে একত্রে বসবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের বলে রাখছি, প্রাচ্য ও পাশ্চাত্য দেশ থেকে বহু মানুষই আসবে এবং এসে অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের সঙ্গে স্বর্গরাজ্যে তাদের আসন গ্রহণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদিগকে বলিতেছি, অনেকে পূর্ব্ব ও পশ্চিম হইতে আসিবে, এবং অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের সহিত স্বর্গ-রাজ্যে একত্র বসিবে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমাদের আরো বলছি য়ে, পূর্ব ও পশ্চিম থেকে অনেকে আসবে আর অব্রাহাম, ইসহাক ও যাকোবের সঙ্গে স্বর্গরাজ্যে ভোজে বসবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর আমি তোমাদের বলছি, অনেকে পূর্ব ও পশ্চিম দিক থেকে আসবে এবং অব্রাহাম, ইসহাক, যাকোবের সাথে স্বর্গ রাজ্যে একসঙ্গে বসবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদিগকে বলিতেছি, অনেকে পূর্ব ও পশ্চিম হইতে আসিবে, এবং অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের সহিত স্বর্গ-রাজ্যে একত্রে বসিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আপনাদের বলছি যে, পূর্ব ও পশ্চিম থেকে অনেকে আসবে এবং অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের সংগে স্বর্গ-রাজ্যে খেতে বসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আপনাদের বলছি যে, পূর্ব ও পশ্চিম থেকে অনেকে আসবে এবং ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের সংগে বেহেশতী রাজ্যে খেতে বসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পূর্ব ও পশ্চিম থেকে অনেকে এসে অব্রাহাম, ইসহাক ও যাকোবের সঙ্গে স্বর্গরাজ্যের ভোজসভায় যোগ দেবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের আরো বলছি যে, পূর্ব ও পশ্চিম থেকে অনেকে আসবে আর অব্রাহাম, ইসহাক ও যাকোবের সঙ্গে স্বর্গরাজ্যে ভোজে বসবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তোমাদের বলছি, অনেকে পূর্ব ও পশ্চিম দিক থেকে আসবে এবং অব্রাহাম, ইসহাক, যাকোবের সাথে স্বর্গরাজ্যে একসঙ্গে মেজ এর সামনে আরাম করবে;