Matthew 8:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঈসা সেই শতপতিকে বললেন, চলে যাও, যেমন ঈমান আনলে, তেমনি তোমার প্রতি হোক। আর সেই দণ্ডেই তার গোলাম সুস্থ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যীশু সেই শত-সেনাপতিকে বললেন, “যাও! তুমি যেমন বিশ্বাস করেছ, তেমনই হবে।” আর সেই মুহূর্তেই তার দাস সুস্থ হয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যীশু সেই শতপতিকে কহিলেন, চলিয়া যাও, যেমন বিশ্বাস করিলে, তেমনি তোমার প্রতি হউক। আর সেই দণ্ডেই তাহার দাস সুস্থ হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর যীশু সেই শতপতিকে বললেন, ‘যাও, তুমি য়েমন বিশ্বাস করেছ, তেমনি হোক্৷’ আর সেই মূহুর্তেই তার চাকর সুস্থ হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে যীশু সেই শতপতিকে বললেন, চলে যাও, যেমন বিশ্বাস করলে, তেমনি তোমার প্রতি হোক। আর সেই সময়েই তার দাস সুস্থ হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যীশু সেই শতপতিকে কহিলেন, চলিয়া যাও, যেমন বিশ্বাস করিলে, তেমনি তোমার প্রতি হউক। আর সেই দণ্ডেই তাহার দাস সুস্থ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যীশু সেই সেনাপতিকে বললেন, “আপনি যান। আপনি যেমন বিশ্বাস করেছেন তেমনই হোক।” ঠিক তখনই তাঁর দাস ভাল হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ঈসা সেই সেনাপতিকে বললেন, “আপনি যান। আপনি যেমন বিশ্বাস করেছেন তেমনই হোক।” ঠিক তখনই তাঁর গোলাম ভাল হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু সেনানায়ককে বললেন, তুমি বাড়ি ফিরে যাও। তুমি যেমনটি বিশ্বাস করেছ তেমনি হোক। সেই মুহূর্তে সেনানায়কের ভৃত্য সুস্থ হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যীশু সেই শতপতিকে বললেন, “যাও, তুমি যেমন বিশ্বাস করেছ, তেমনি হোক্্৷” আর সেই মূহুর্তেই তার চাকর সুস্থ হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যীশু সেই শতপতিকে বললেন, চলে যাও, যেমন বিশ্বাস করলে, তেমনি তোমার প্রতি হোক। আর সেই দিনেই তার দাস সুস্থ হল।