Matthew 8:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন ইশাইয়া নবীর মধ্য দিয়ে নাজেল হওয়া এই কালাম পূর্ণ হয়, “তিনি নিজে আমাদের দুর্বলতাগুলো গ্রহণ করলেন ও ব্যাধিগুলো বহন করলেন।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবে ভাববাদী যিশাইয়ের মাধ্যমে কথিত বচন পূর্ণ হল: “তিনি আমাদের সমস্ত দুর্বলতা গ্রহণ ও আমাদের সকল রোগ বহন করলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন যিশাইয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, “তিনি আপনি আমাদের দুর্ব্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর দ্বারা ভাববাদী যিশাইয়র ভাববাণী পূর্ণ হল: ‘তিনি আমাদের দুর্বলতা গ্রহণ করলেন, আমাদের ব্যাধিগুলি বহন করলেন৷’ যিশাইয় 53:4
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেন যিশাইয় ভাববাদীর দ্বারা বলা কথা পূর্ণ হয়, “তিনি নিজে আমাদের দুর্বলতা সব গ্রহন করলেন ও রোগ সব বহন করলেন।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন যিশাইয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, “তিনি নিজে আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব ঘটল যাতে নবী যিশাইয়ের মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়: তিনি আমাদের সমস্ত দুর্বলতা তুলে নিলেন, আর আমাদের রোগ দূর করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব ঘটল যাতে নবী ইশাইয়ার মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়: তিনি আমাদের সমস্ত দুর্বলতা তুলে নিলেন, আর আমাদের রোগ দূর করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে পূর্ণ হল নবী যিশাইয়র ভবিষ্যদ্বাণী: আমাদের সকল দুর্বলতা তিনি নিজে গ্রহণ করলেন এবং নিজেই বহন করলেন আমাদের সমস্ত ব্যাধি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর দ্বারা ভাববাদী যিশাইয়র ভাববাণী পূর্ণ হল: “তিনি আমাদের দুর্বলতা গ্রহণ করলেন, আমাদের ব্যাধিগুলি বহন করলেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন যিশাইয় ভাববাদীর দ্বারা বলা কথা পূর্ণ হয়, “তিনি নিজে আমাদের দুর্বলতা সব গ্রহণ করলেন ও রোগ সব বহন করলেন।”