Matthew 8:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এক জন আলেম এসে তাঁকে বললেন, হুজুর, আপনি যে কোন স্থানে যাবেন, আমি আপনার পিছনে পিছনে যাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন একজন শাস্ত্রবিদ তাঁর কাছে এসে বললেন, “গুরুমহাশয়, আপনি যেখানে যাবেন আমিও আপনার সঙ্গে সেখানে যাব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন এক জন অধ্যাপক আসিয়া তাহাকে কহিলেন, হে গুরু, আপনি যে কোন স্থানে যাইবেন, আমি আপনার পশ্চাৎ পশ্চাৎ যাইব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একজন ব্যবস্থার শিক্ষক তাঁর কাছে এসে বললেন, ‘গুরু, আপনি য়েখানে যাবেন আমিও সেখানে যাব৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন এক জন ধর্ম-শিক্ষক এসে তাঁকে বললেন, হে গুরু, আপনি যে কোনো জায়গায় যাবেন, আমি আপনার পিছন পিছন যাব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন একজন অধ্যাপক আসিয়া তাঁহাকে কহিলেন, হে গুরু, আপনি যে কোন স্থানে যাইবেন, আমি আপনার পশ্চাৎ পশ্চাৎ যাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একজন ধর্ম-শিক্ষক তখন যীশুর কাছে এসে বললেন, “গুরু, আপনি যেখানে যাবেন আমিও আপনার সংগে সেখানে যাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একজন আলেম তখন ঈসার কাছে এসে বললেন, “হুজুর, আপনি যেখানে যাবেন আমিও আপনার সংগে সেখানে যাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময় একজন শাস্ত্রজ্ঞ এসে তাঁকে বললেন, গুরু, আপনি যেখানেই যাবেন আমি আপনার সঙ্গে যাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন ব্যবস্থার শিক্ষক তাঁর কাছে এসে বললেন, “গুরু, আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন একজন ধর্মশিক্ষক এসে তাঁকে বললেন, হে গুরু, আপনি যে কোনো জায়গায় যাবেন, আমি আপনার পিছন পিছন যাব।