Matthew 8:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, এক জন কুষ্ঠ রোগী কাছে এসে তাঁর সামনে উবুড় হয়ে বললো, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, আমাকে পাক-পবিত্র করতে পারেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন একজন কুষ্ঠরোগী এসে তাঁর সামনে নতজানু হয়ে বলল, “প্রভু, আপনি ইচ্ছা করলেই আমাকে শুচিশুদ্ধ করতে পারেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, এক জন কুষ্ঠী নিকটে আসিয়া তাঁহাকে প্রণাম করিয়া কহিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, আমাকে শুচি করিতে পারেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সময় একজন কুষ্ঠ রোগী যীশুর কাছে এসে তাঁর সামনে নতজানু হয়ে বলল, ‘প্রভু, আপনি ইচ্ছে করলেই আমাকে ভাল করে দিতে পারেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর দেখ, এক জন কুষ্ঠ রোগী কাছে এসে তাঁকে প্রণাম করে বলল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, আমাকে ভালো করতে পারেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, একজন কুষ্ঠ রোগী নিকটে আসিয়া তাঁহাকে প্রণাম করিয়া কহিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, আমাকে শুচি করিতে পারেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় একজন চর্মরোগী এসে তাঁকে প্রণাম করে বলল, “প্রভু, আপনি ইচ্ছা করলেই আমাকে ভাল করতে পারেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় একজন চর্মরোগী এসে তাঁর সামনে উবুড় হয়ে বলল, “হুজুর, আপনি ইচ্ছা করলেই আমাকে ভাল করতে পারেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একজন কুষ্ঠরোগী এসে তাঁকে প্রণাম করে বলল, প্রভু আপনি ইচ্ছা করলেই আমাকে শুচি করতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় একজন কুষ্ঠ রোগী যীশুর কাছে এসে তাঁর সামনে নতজানু হয়ে বলল, “প্রভু, আপনি ইচ্ছে করলেই আমাকে ভাল করে দিতে পারেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখো, একজন কুষ্ঠরোগী কাছে এসে তাঁকে প্রণাম করে বলল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, আমাকে শুদ্ধ করতে পারেন।