Matthew 8:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁরা তাঁর কাছে গিয়ে তাঁকে জাগিয়ে বললেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়লাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিষ্যেরা গিয়ে তাঁকে জাগিয়ে তুলে বললেন, “প্রভু, আমাদের রক্ষা করুন! আমরা যে ডুবতে বসেছি!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহারা তাঁহার নিকটে গিয়া তাঁহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাইশিষ্যরা তাঁর কাছে গিয়ে তাঁর ঘুম ভাঙ্গিয়ে বললেন, ‘প্রভু বাঁচান! আমরা য়ে ডুবে মরলাম৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন শিষ্যরা তাঁর কাছে গিয়ে তাঁকে জাগিয়ে বললেন, হে প্রভু, আমাদের বাঁচান, আমরা মারা গেলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। তখন তাঁহারা তাঁহার নিকটে গিয়া তাঁহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শিষ্যেরা তাঁর কাছে গিয়ে তাঁকে জাগিয়ে বললেন, “প্রভু, বাঁচান; আমরা যে মরলাম!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সাহাবীরা তাঁর কাছে গিয়ে তাঁকে জাগিয়ে বললেন, “হুজুর, বাঁচান; আমরা যে মরলাম!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর কাছে গিয়ে তাঁকে জাগিয়ে তুলে শিষ্যরা বললেন, প্রভু, আমাদের বাঁচান, আমরা মারা গেলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই শিষ্যরা তাঁর কাছে গিয়ে তাঁর ঘুম ভাঙ্গিয়ে বললেন, “প্রভু বাঁচান! আমরা যে ডুবে মরলাম৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শিষ্যরা তাঁর কাছে গিয়ে তাঁকে জাগিয়ে বললেন, হে প্রভু, আমাদের উদ্ধার করুন, আমরা মারা গেলাম।