Matthew 8:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করে বললেন, ইনি কেমন লোক, বায়ু ও সমুদ্রও যে এঁর হুকুম মানে!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এতে শিষ্যেরা আশ্চর্য হয়ে বললেন, “ইনি কেমন মানুষ? ঝড় ও সমুদ্র তাঁর আদেশ পালন করে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই ব্যক্তিরা আশ্চর্য্য জ্ঞান করিয়া কহিলেন, আঃ! ইনি কেমন লোক, বায়ু ও সমুদ্রও যে ইঁহার আজ্ঞা মানে!
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এতে শিষ্যরা আশ্চর্য হয়ে বললেন, ‘ইনি কিরকম লোক? এঁর কথা এমন কি বাতাস ও সাগর শোনে!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সেই লোকেরা অবাক হয়ে বললেন, আঃ! ইনি কেমন লোক, বাতাস ও সমুদ্রও যে এর আদেশ মানে!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, আঃ! ইনি কেমন লোক, বায়ু ও সমুদ্রও যে ইহাঁর আজ্ঞা মানে!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে শিষ্যেরা আশ্চর্য হয়ে বললেন, “ইনি কি রকম লোক যে, বাতাস এবং সাগরও তাঁর কথা শোনে!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে সাহাবীরা আশ্চর্য হয়ে বললেন, “ইনি কি রকম লোক যে, বাতাস এবং সাগরও তাঁর কথা শোনে!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবাক হয়ে লোকে বলাবলি করতে লাগল, কে ইনি? ঝড় আর সাগরও যে এঁর কথা শোনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এতে শিষ্যরা আশ্চর্য্য হয়ে বললেন, “ইনি কিরকম লোক? এঁর কথা এমন কি বাতাস ও সাগর শোনে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই লোকেরা অবাক হয়ে বললেন, আঃ! ইনি কেমন লোক, বাতাস ও সমুদ্রও যে এর আদেশ মানে!