Matthew 8:28 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি অন্য পারে গাদারীয়দের দেশে গেলে দু’জন বদ-রূহে পাওয়া লোক কবর স্থান থেকে বের হয়ে তাঁর সম্মুখে আসল; তারা এত বড় দুর্দান্ত ছিল যে, ঐ পথ দিয়ে কেউই যেতে পারতো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যীশু যখন সমুদ্রের অপর পারে গাদারীয়দের অঞ্চলে পৌঁছালেন, দুজন ভূতগ্রস্ত লোক সমাধিস্থল থেকে বের হয়ে তাঁর সামনে এসে উপস্থিত হল। তারা এতই হিংস্র ছিল যে, সেই পথ দিয়ে কেউই যাওয়া-আসা করতে পারত না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি পরপারে গাদারীয়দের দেশে গেলে দুই জন ভূতগ্রস্থ লোক কবরস্থান হইতে বাহির হইয়া তাঁহার সম্মুখে উপস্থিত হইল; তাহারা এত বড় দুর্দ্দান্ত ছিল যে, ঐ পথ দিয়া কেহই যাইতে পারিত না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু যখনহ্রদের অপর পারে গাদারীয়দের দেশে এলেন সেই সময় ভূতে পাওয়া দুজন লোক কবর থেকে বেরিয়ে তাঁর সামনে এল৷ তারা এমন ভয়ঙ্কর ছিল য়ে কোন মানুষ সেই পথ দিয়ে চলতে পারত না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি অন্যপারে গাদারীয়দের দেশে গেলে দুই জন ভূতগ্রস্থ লোক কবরস্থান থেকে বের হয়ে তাঁর সামনে উপস্থিত হল; তারা এত ভয়ংকর ছিল যে, ঐ পথ দিয়ে কেউই যেতে পারত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি অন্য পারে গাদারীয়দের দেশে গেলে দুই জন ভূতগ্রস্ত লোক কবর স্থান হইতে বাহির হইয়া তাঁহার সম্মুখে উপস্থিত হইল; তাহারা এত বড় দুর্দান্ত ছিল যে, ঐ পথ দিয়া কেহই যাইতে পারিত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যীশু সাগরের অন্য পারে গাদারীয়দের এলাকায় গেলেন। তখন মন্দ আত্মায় পাওয়া দু’জন লোক কবরস্থান থেকে বের হয়ে তাঁর কাছে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ঈসা সাগরের অন্য পারে গাদারীয়দের এলাকায় গেলেন। তখন ভূতে পাওয়া দু’জন লোক কবরস্থান থেকে বের হয়ে তাঁর কাছে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তখন অপর পারে গাদারীদের দেশে এসে পৌঁছালেন, তখন অপদেবতাগ্রস্ত দুজন লোক সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে তাঁর সামনে উপস্থিত হল। তারা এতই দুর্দান্ত ছিল যে, ঐ পথ দিয়ে কেউ যাতায়াত করতে পারত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু যখন হ্রদের অপর পারে গাদারীয়দের দেশে এলেন সেই সময় ভূতে পাওয়া দুজন লোক কবর থেকে বেরিয়ে তাঁর সামনে এল৷ তারা এমন ভয়ঙ্কর ছিল যে কোন মানুষ সেই পথ দিয়ে চলতে পারত না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি অন্য পারে গাদারীয়দের দেশে গেলে দুই জন ভূতগ্রস্ত লোক কবরস্থান থেকে বের হয়ে তাঁর সামনে উপস্থিত হল; তারা এত ভয়ঙ্কর ছিল যে, ঐ পথ দিয়ে কেউই যেতে পারত না।