Matthew 8:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি হাত বাড়িয়ে তাকে সপর্শ করলেন, বললেন, আমার ইচ্ছা, তুমি পাক-পবিত্র হও; আর তখনই সে কুষ্ঠ থেকে পাক-পবিত্র হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাঁর হাত বাড়িয়ে সেই ব্যক্তিকে স্পর্শ করলেন। তিনি বললেন, “আমার ইচ্ছা, তুমি শুচিশুদ্ধ হও!” তৎক্ষণাৎ তার কুষ্ঠরোগ দূর হয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি শুচীকৃত হও; আর তখনই সে কুষ্ঠ হইতে শুচীকৃত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন যীশু সেইকুষ্ঠ রোগীর দিকে হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন৷ তিনি বললেন, ‘হ্যাঁ, আমি তাই-ইচাই৷ তুমি ভাল হয়ে যাও৷’ সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ রোগ ভাল হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন, বললেন, “আমার ইচ্ছা, তুমি ভালো হয়ে যাও,” আর তখনই সে কুষ্ঠ রোগ থেকে ভালো হয়ে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি শুচিকৃত হও; আর তখনই সে কুষ্ঠরোগ হইতে শুচিকৃত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, “আমি তা-ই চাই, তুমি শুচি হও।” তখনই লোকটির চর্মরোগ ভাল হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, “আমি তা-ই চাই, তুমি পাক-সাফ হও।” তখনই লোকটির চর্মরোগ ভাল হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে বললেন, আমি চাই, তুমি সুস্থ হও। সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ নিরাময় হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যীশু সেই কুষ্ঠ রোগীর দিকে হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন৷ তিনি বললেন, “হ্যাঁ, আমি তাই-ই চাই৷ তুমি ভাল হয়ে যাও৷” সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ রোগ ভাল হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন, তিনি বললেন, “আমার ইচ্ছা, তুমি শুদ্ধ হয়ে যাও,” আর তখনই সে কুষ্ঠরোগ থেকে ভালো হয়ে গেল।