Matthew 8:31 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে বদ-রূহ্রা ফরিয়াদ করে তাঁকে বললো, যদি আমাদেরকে ছাড়িয়ে দেন, তবে ঐ শূকরের পালে পাঠিয়ে দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই ভূতেরা যীশুর কাছে বিনতি করল, “আপনি যদি আমাদের তাড়াতে চান, তাহলে ওই শূকরদের মধ্যে আমাদের পাঠিয়ে দিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ভূতেরা বিনতি করিয়া তাঁহাকে কহিল, যদি আমাদিগকে ছাড়ান, তবে ঐ শূকর-পালে পাঠাইয়া দিউন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন ভূতেরা যীশুকে অনুনয় করে বলল, ‘আপনি যদি আমাদের তাড়িয়েইদেবেন তবে ঐ শুযোর পালের মধ্যে ঢুকতে হুকুম দিন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাতে ভূতেরা বিনতি করে তাঁকে বলল, যদি আমাদেরকে ছাড়ান, তবে ঐ শূকর-পালে পাঠিয়ে দিন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে মন্দ-আত্মারা বিনতি করিয়া তাঁহাকে কহিল, যদি আমাদিগকে ছাড়ান, তবে ঐ শূকর-পালে পাঠাইয়া দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মন্দ আত্মারা যীশুকে অনুরোধ করে বলল, “আপনি যদি আমাদের দূর করেই দিতে চান তবে ঐ শূকরের পালের মধ্যেই পাঠিয়ে দিন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভূতেরা ঈসাকে অনুরোধ করে বলল, “আপনি যদি আমাদের দূর করেই দিতে চান তবে ঐ শূকরের পালের মধ্যেই পাঠিয়ে দিন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অপদেবতারা যীশুকে অনুনয় করে বলল, যদি আমাদের তাড়িয়ে দিতেই চান তাহলে ঐ শূকরের পালের মধ্যেই পাঠিয়ে দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ভূতেরা যীশুকে অনুনয় করে বলল, “আপনি যদি আমাদের তাড়িয়েই দেবেন তবে ঐ শুয়োর পালের মধ্যে ঢুকতে হুকুম দিন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ভূতেরা বিনতি করে তাঁকে বলল, যদি আমাদেরকে ছাড়ান, তবে ঐ শূকর পালে পাঠিয়ে দিন।